News Flash

  • Home
  • খেলা
  • ক্রীড়া দপ্তরের উদ্যোগে পশ্চিম জেলা স্কিল ডেভেলপমেন্ট শিবির অনুষ্ঠিত
Image

ক্রীড়া দপ্তরের উদ্যোগে পশ্চিম জেলা স্কিল ডেভেলপমেন্ট শিবির অনুষ্ঠিত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২২ মার্চ।। যুব সম্প্রদায়কে কর্মসংস্থানের দিকে উৎসাহিত করার লক্ষ্যকে সামনে রেখে আয়োজিত তিন দিনব্যাপী পশ্চিম জেলা স্তরীয় স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং ক্যাম্প আজ, বুধবার শেষ হয়েছে। পশ্চিম জেলা যুব কল্যাণ ও ক্রীড়া অফিসের উদ্যোগে হয়েছে এই প্রশিক্ষণ শিবির। বাধারঘাটস্থিত দশরথ দেব স্টেট স্পোর্টস কমপ্লেক্সে যুব বিষয়ক ও ক্রীড়া কার্যালয়ে আজ অনুষ্ঠিত সমাপ্তি অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন পশ্চিম জেলা স্কুল স্পোর্টস বোর্ডের জয়েন্ট সেক্রেটারি অপু রায়। অনুষ্ঠানে পৌরহিত্য করেন অবসরপ্রাপ্ত ইয়ুথ প্রোগ্রাম অফিসার কৃষ্ণকান্ত ভট্টাচার্য। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের সহ অধিকর্তা দিবাকর দেবনাথ সহ অন্যান্য অতিথিবর্গ, শিবিরে অংশগ্রহণকারী তিন মহকুমা জিরানীয়া, মোহনপুর ও সদরের ৩৬ জন যুবক-যুবতীদের হাতে প্রশংসাপত্র তুলে দেন।

Releated Posts

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026

হকি দলের জার্সির রং বদলের সিদ্ধান্তে বোর্ডের সঙ্গে আলোচনা হয়নি: দিলীপ তিরকি

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের জাতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির পরিবর্তে আসন্ন এফআইএইচ হকি বিশ্বকাপে গেরুয়া রঙের…

ByByNews Desk Jul 31, 2026

অ্যাথলেটিক্সকে বিদায় জানালেন এশিয়ান গেমসে সোনা জয়ী ভারতের প্রথম হেপ্টাথলিট স্বপ্না বর্মণ

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): চোট-আঘাতের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের ইতি টেনে অ্যাথলেটিক্স থেকে অবসরের ঘোষণা করলেন এশিয়ান গেমসে হেপ্টাথলনে…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top