News Flash

  • Home
  • খেলা
  • ২৬৯ রানে শেষ অস্ট্রেলিয়া, রোহিতদের জিততে চাই ২৭০ রান
Image

২৬৯ রানে শেষ অস্ট্রেলিয়া, রোহিতদের জিততে চাই ২৭০ রান

চেন্নাই, ২২ মার্চ (হি.স.) : টেল এন্ডারদের অসাধারণ ব্যাটিংয়ের দৌলতে সিরিজ জয়ের নিষ্পত্তি ম্যাচে প্রথমে ব্যাট করে ২৬৯ রান তুলল অস্ট্রেলিয়া। অর্থা‍ৎ সিরিজ জিততে রোহিত শর্মাদের চাই ২৭০ রান। অজি ব্যাটারদের মধ্যে সর্বাধিক রান করেছেন প্রথম দুই ম্যাচে দুরন্ত ফর্মে থাকা মিচেল মার্শ।

বুধবার এম এ চিদম্বরম স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক স্টিভ স্মিথ। শুরুটা দুর্দান্ত করেছিলেন দুই ওপেনার ট্র্যাভিস হেড ও মিচেল মার্শ। শেষ পর্যন্ত দলের ৬৮ রানের মাথায় ট্র্যাভিস হেডকে (৩৩) ফিরিয়ে অজি শিবিরে আঘাত হানেন হার্দিক পাণ্ড্য। ৯ বলের মাথায় অস্ট্রেলিয়ার অধিনায়ক স্মিথকে ফিরিয়ে দেন তিনি। আগের দুই ম্যাচে অর্ধশতরান করা মার্শ অবশ্য এদিন আর অর্ধ শতরান পূর্ণ করতে পারেননি। ৪৭ রানের মাথায় তাঁকে সাজঘরে ফিরিয়ে দেন হার্দিক। পর পর উইকেট হারিয়ে বিপাকে পড়া অস্ট্রেলিয়াকে বিপদ থেকে উদ্ধারের দায়িত্ব কাঁধে তুলে নেন ডেভিড ওয়ার্নার ও মার্নুস লাবুশানে। চতুর্থ উইকেটে দুজনে ৪০ রান সংগ্রহ করে। ২৫তম ওভারে ওয়ার্নারকে (২৩) ফেরান কুলদীপ যাদব। তার পরেই ফেরেন লাবুশানে (২৮)।

দশম উইকেটে ২২ রান যোগ করেন মিচেল স্টার্ক ও অ্যাডাম জাম্পা। স্টার্ককে (১০) ফিরিয়ে অস্ট্রেলিয়ার ইনিংস গুটিয়ে দেন। জাম্পা ১০ রানে অপরাজিত থাকেন। হার্দিক পাণ্ড্য ও কুলদীপ যাদব তিনটি করে এবং মহম্মদ সিরাজ ও অক্ষর পটেল দুটি করে উইকেট নিয়েছেন।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top