News Flash

  • Home
  • খেলা
  • প্রেসক্লাবে স্পোর্টস এন্ড গেমস ফেস্ট
Image

প্রেসক্লাবে স্পোর্টস এন্ড গেমস ফেস্ট

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২১ মার্চ।। আগরতলা প্রেসক্লাব আয়োজিত “গেমস এন্ড স্পোর্টস ফেস্ট -‘২৩ শুরু হয়েছে সোমবার থেকে। আগামীকাল প্রেসক্লাবের কনফারেন্স হলে অনুষ্ঠিত হবে চাইনিজ চেকার প্রতিযোগিতা। অংশগ্রহণেচ্ছু সাংবাদিক খেলোয়াড় অর্থাৎ নির্দিষ্ট সময়ে যাঁরা নাম নথিভুক্ত করেছেন, তাদের প্রত্যেককে ঠিক সকাল এগারোটার মধ্যে প্রতিযোগিতা স্থলে রিপোর্ট করার জন্য অনুরোধ করা হচ্ছে। উল্লেখ্য, আগামীকাল চাইনিজ চেকার প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন পর্বে প্রেসক্লাবের স্পোর্টস সাব-কমিটির চেয়ারম্যান অলক ঘোষ, কনভেনর অভিষেক দে প্রমুখ উপস্থিত থাকবেন। উল্লেখ্য, অন্যান্য বছরের মতো এবারও আগরতলা প্রেসক্লাবের সদস্য-সদস্যাদের মধ্যে ইনডোর-আউটডোর গেমস-এর পাশাপাশি নতুন সংযোজন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছে। আগামীকাল চাইনিজ চেকার প্রতিযোগিতার পর ক্রমান্বয়ে দাবা, ক্রিকেট, ক্যারাম, টেবিল টেনিস, ব্যাডমিন্টন এবং নতুন সংযোজন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাও অনুষ্ঠিত হবে। আগরতলা প্রেসক্লাবের সচিব রমাকান্ত দে এক বিবৃতিতে এ খবর জানিয়েছেন।

Releated Posts

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026

সিডব্লিউজি ২০২৬: গ্লাসগোতে প্রথম দিনেই লন বোলসে ভারতের অভিযান, রাতে উদ্বোধনী অনুষ্ঠান

গ্লাসগো, ২২ জুলাই (আইএএনএস): স্কটল্যান্ডের গ্লাসগোতে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে কমনওয়েলথ গেমস ২০২৬। ৭৪টি দেশ ও অঞ্চলের প্রায়…

ByByNews Desk Jul 22, 2026
Scroll to Top