News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে বলি দিতে বিঘ্ন, ২৮ বারের চেষ্টায় পাঠা বলি সম্পন্ন
Image

মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে বলি দিতে বিঘ্ন, ২৮ বারের চেষ্টায় পাঠা বলি সম্পন্ন

আগরতলা, ২১ মার্চ (হি. স.) : ত্রিপুরায় গোমতী জেলায় উদয়পুরে মাতা ত্রিপুরসুন্দরী মন্দিরে অলৌকিক ঘটনার সাক্ষী রইলেন পুণ্যার্থীরা। ২৮ বার চেষ্টার পর পাঠা বলি সম্পন্ন হয়েছে। ইতিপূর্বে সর্বোচ্চ ১৬ বার চেষ্টায় পাঠা বলির নজির রয়েছে। তবে, আজকের ঘটনা সকলকেই অবাক করেছে। পশুপ্রেমীরা আওয়াজ তুলেছেন, মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে বলি প্রথা বন্ধ হোক। 

মন্দিরের পুরোহিত প্রসেনজিত চক্রবর্তী জানিয়েছেন, প্রতিদিন মাতার মন্দিরে বলি হচ্ছে। পুণ্যার্থীরা মানত করেন এবং মন্দিরে বলি দেন। পাঠা, পায়রা বলি রোজই হচ্ছে। কিন্তু, আজ একটি পাঠা বলি দেওয়ার সময় বিঘ্ন ঘটেছে। তিনি জানান, ২৮ বার চেষ্টার পর বলি সম্পন্ন হয়েছে। সাধারনত একবারেই রোজ বলি সম্পন্ন হয়ে থাকে। 

এ-বিষয়ে তাঁর বক্তব্য, অনেক ক্ষেত্রে দেখা গেছে শুদ্ধ মনে বলির জন্য উত্সর্গ না হলে তা গ্রহণ হয় না। আবার অনেক সময় দেখা গেছে, বলি দেওয়ার আগেই পুণ্যার্থী আত্মীয় স্বজনদের নিমন্ত্রণ করে আসেন। বলি দেওয়ার পর তাঁদের মধ্যে প্রসাদ বিতরণ করবেন। এমন অবস্থায় বলি বিঘ্ন হওয়ার দৃষ্টান্ত রয়েছে। তাঁর কথায়, আজকের ঘটনায় খোঁজ নিয়ে জানা গেছে ওই পুণ্যার্থী বলি দেওয়ার আগে বাড়ি থেকে কয়েকজনকে নিমন্ত্রণ করে এসেছেন। তাই হয়তো, পাঠা বলি সঠিকভাবে সম্পন্ন হয়নি। 

তাঁর দাবি, সকাল সাড়ে এগারটায় মন্দিরে বলি শুরু হয়েছে। বারটা নাগাদ একটি পাঠা বলি দেওয়ার সময় বিঘ্ন ঘটেছে। তবে, তার আগে এবং পরে বলি দিতে কোন রকম বিঘ্ন ঘটেনি। আজ মন্দিরে সর্বমোট ৬০টি পাঠা বলি দেওয়া হয়েছে। পুরোহিত প্রসেনজিত চক্রবর্তীর বক্তব্য, ১৯৯০ সাল থেকে মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে পুজোর সাথে যুক্ত রয়েছি। এমন ঘটনা আগে ঘটলেও, আজ সবচেয়ে বেশি বার চেষ্টার পর বলি সম্পন্ন হয়েছে। 

এদিকে, আজকের ঘটনার প্রেক্ষিতে পশুপ্রেমীরা আওয়াজ তুলেছেন, মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে বলি প্রথা বন্ধ হোক। ইতিপূর্বেও বলি বন্ধের চেষ্টা হয়েছিল এবং তাতে ত্রিপুরা হাইকোর্টের আদেশে বলি বন্ধ ছিল। কিন্তু, পরবর্তীতে সুপ্রিম কোর্টের রায়ে বলি প্রথা পুণরায় চালু হয়েছে। তবে, উন্মুক্তভাবে বলি নিষিদ্ধ করা হয়েছে। বলি দেওয়ার ঘর চারিদিকে ঢেকে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

Releated Posts

ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে কাজে লাগতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে দ্রুত বাস্তবায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

আগরতলা বিমানবন্দরে ৭০ লক্ষ টাকার সোনার চুড়ি উদ্ধার, আটক মহিলা যাত্রী

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে এক মহিলা যাত্রীর কাছ থেকে প্রায় ৫০০ গ্রাম ওজনের পাঁচটি…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

কৈলাসহর বিমানবন্দরের পুনরুজ্জীবন নির্ভর করছে বিমান সংস্থার আগ্রহের ওপর, সম্প্রসারণে ২০৫ একর জমি চাওয়া হয়েছে: কে এম নেহরা

Aআগরতলা, ১৬ সেপ্টেম্বর: বিমান সংস্থাগুলির আগ্রহ এবং তারা কোন ধরনের বিমান পরিচালনা করতে চায়, তার ওপরই অনেকটা নির্ভর…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

ধনপুরে বিজেপির বৈঠক:  এলাকার জনগণের সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেওয়ার বার্তা প্রতিমা ভৌমিকের

কাঁঠালিয়া, ১৬ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে বুধবার ধনপুর বিধানসভা এলাকার পাঁচটি এডিসি ভিলেজের বিজেপি কার্যকর্তাদের…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top