News Flash

  • Home
  • দেশ
  • কয়লা পাচার মামলায় আইনমন্ত্রী মলয় ঘটককে দিল্লিতে ডেকে পাঠাল ইডি
Image

কয়লা পাচার মামলায় আইনমন্ত্রী মলয় ঘটককে দিল্লিতে ডেকে পাঠাল ইডি

নয়াদিল্লি, ২১ মার্চ (হি.স.) : কয়লা পাচারকাণ্ডে আইনমন্ত্রী মলয় ঘটককে ফের তলব এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট (ইডি)-এর। অনুব্রত মণ্ডলের তিহাড় যাত্রার দিন মঙ্গলবার আইনমন্ত্রী মলয় ঘটককে নোটিশ পাঠাল ইডি। আগামী ২৯ মার্চ তাকে দিল্লিতে ইডির দফতরে হাজিরা দিতে বলা হয়েছে । ডেকে পাঠানো হয়েছে মন্ত্রীর আপ্ত সহায়ককেও।

জানা গিয়েছে, এদিন সন্ধ্যায় মেল করে আইনমন্ত্রীকে নোটিশ পাঠিয়েছে ইডি। ২৯ মার্চ দিল্লিতে সদর দফতরে হাজিরা দিতে বলা হয়েছে ইডি। সূত্রের খবর, শুধু আইনমন্ত্রী নয়, ২৩ মার্চ ডেকে পাঠানো হয়েছে মলয় ঘটকের আপ্ত সহায়ককে। যদিও মলয় ঘটকের দাবি, এখনও পর্যন্ত কোনও নোটিস পাননি তিনি।

উল্লেখ্য, কয়লা পাচার মামলায় ১৪ সেপ্টেম্বর মলয় ঘটককে নয়াদিল্লিতে সদর দফতরে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (‌ইডি)‌। তারও আগে গত বছরের জুলাই মাসে কয়লাপাচার কাণ্ডে ইডি তলব করেছিল বাংলার মন্ত্রী মলয় ঘটক। মলয় ঘটকের সঙ্গে সেবার পুরুলিয়া জেলার বাঘমুণ্ডি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস বিধায়ক সুশান্ত মাহাতো–কেও তলব করা হয়।

Releated Posts

মাদ্রাসা নিয়ে তসলিমা নাসরিনের মন্তব্যের তীব্র নিন্দা এআইএমপিএলবি-এর

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ড (এআইএমপিএলবি) মঙ্গলবার বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিনের মাদ্রাসা সম্পর্কে…

ByBySandeep Biswas Aug 4, 2026

বাঁকিপুরে জয় নয়, বিজেপির পরাজয়ই বড় বার্তা: প্রশান্ত কিশোর

পাটনা, ৪ আগস্ট (আইএএনএস): বিহারের বাঁকিপুর বিধানসভা উপনির্বাচনের ফলকে জন সুরাজ পার্টির জয়ের চেয়ে বিজেপির পরাজয় হিসেবেই বেশি…

ByByNews Desk Aug 4, 2026

পাঞ্জাব ভোটের আগে রাজনৈতিক দলগুলিতে অনুপ্রবেশের ছক আইএসআই-এর? গোয়েন্দাদের সতর্কবার্তা

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): পাঞ্জাবে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মূলধারার রাজনৈতিক দলগুলিতে খালিস্তানপন্থী সমর্থকদের অনুপ্রবেশ ঘটানোর চেষ্টা…

ByByNews Desk Aug 4, 2026

মন্ত্রীদের ছেলেদের ‘হানিট্র্যাপে’ ফেলার ছক? জইশ-যোগে ধৃত চক্রের তদন্তে নতুন তথ্য, খতিয়ে দেখছে পশ্চিমবঙ্গ এসটিএফ

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গ স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)-এর হাতে ধরা পড়া জইশ-ই-মহম্মদ (জেইএম)-যোগের সন্দেহভাজন একটি মডিউলের তদন্তে…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top