News Flash

  • Home
  • বাণিজ্য
  • পতন অব্যাহত শেয়ার বাজারে, সোমবার সেনসেক্সের সূচক দাঁড়িয়েছে ৫৭ হাজারে
Image

পতন অব্যাহত শেয়ার বাজারে, সোমবার সেনসেক্সের সূচক দাঁড়িয়েছে ৫৭ হাজারে

মুম্বই, ২০ মার্চ (হি.স.) : সপ্তাহের প্রথম দিনেই পতন শেয়ার বাজারে। সোমবারের মাঝারি পতনে সেনসেক্স নামল সাড়ে ৫৭ হাজারের কাছাকাছি। নিফটি নেমেছে ১৭ হাজারের নীচে। এর জেরে চিন্তার ভাঁজ বিনিয়োগকারীদের কপালে। সোমবার সেনসেক্স পড়েছে ৩৬০.৯৫ পয়েন্ট বা ০.৬২ শতাংশ। দিনের শেষে এই সূচক দাঁড়িয়েছে ৫৭ হাজার ৬২৮.৯৫ পয়েন্টে। এদিন নিফটির পতন হয়েছে ১১১.৬৫ পয়েন্ট বা ০.৬৫ শতাংশ। বাজার বন্ধের সময় নিফটি হয়েছে ১৬ হাজার ৯৮৮.৪০ পয়েন্ট।

নিফটির ৫০টি কোম্পানির মধ্যে বৃদ্ধি পেয়েছে ১৩টি কোম্পানি। শেয়ার মূল্য কমেছে ৩৭টি কোম্পানির। এদিন ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বা এনএসই অন্তর্ভুক্ত প্রায় ২০৬০টি কোম্পানির মধ্যে ৪৭১টি বৃদ্ধির মুখ দেখেছে। কমেছে ১৫৮৭টি কোম্পানির শেয়ার দর। আদানি গ্রুপের একটি শেয়ার বাদে অন্য সব কোম্পানির শেয়ার মূল্য অনেকটা পরিমাণে পড়েছে। দুটি মার্কিন ব্যাঙ্কে তালা ঝোলার পর ক্রেডিট স্যুইসের ভবিষ্যৎ নিয়ে শঙ্কাদুনিয়া জুড়ে মন্দার আশঙ্কার ছায়া দীর্ঘতর হচ্ছে। ফলে বিনিয়োগকারীদের কাছে অনেকটাই চিন্তার বিষয় হয়ে দাঁড়াচ্ছে।

Releated Posts

স্পেসএক্সের ঐতিহাসিক আইপিও, ইলন মাস্কের সম্পদের পরিমাণ ৯৭০ বিলিয়ন ডলারের কাছাকাছি

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ইলন মাস্কের নেতৃত্বাধীন মহাকাশ ও স্যাটেলাইট সংস্থা স্পেসএক্স ইতিহাসের বৃহত্তম আইপিও সম্পন্ন করেছে। কোম্পানির…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত আমদানিকৃত পণ্যে শুল্ক মকুব কেন্দ্রের

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস) : পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহৃত নির্দিষ্ট পণ্যের আমদানিতে শুল্ক ছাড়ের ঘোষণা করেছে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

জুলাইয়ের মাঝামাঝি ভারত-আমেরিকার দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির প্রথম পর্যায় স্বাক্ষরের সম্ভাবনা: পীযূষ গোয়েল

বিশাখাপত্তনম, ৫ জুন (আইএএনএস): ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল শুক্রবার জানিয়েছেন, ভারত ও আমেরিকার মধ্যে প্রস্তাবিত দ্বিপাক্ষিক…

ByBySandeep Biswas Jun 5, 2026

বিদেশি দীর্ঘমেয়াদি বিনিয়োগ টানতে একগুচ্ছ পদক্ষেপ কেন্দ্রের, শেয়ার ও সরকারি বন্ডে বিনিয়োগের নিয়ম শিথিল

নয়াদিল্লি, ৫ জুন (আইএএনএস): ভারতের শেয়ারবাজার এবং সরকারি সিকিউরিটিজে স্থিতিশীল ও দীর্ঘমেয়াদি বিদেশি মূলধন প্রবাহ বাড়ানোর লক্ষ্যে একাধিক…

ByByTaniya Chakraborty Jun 5, 2026
Scroll to Top