News Flash

  • Home
  • প্রধান খবর
  • চট্টগ্রামের বান্দরবানে লরি খাদে পড়ে মৃত ছয়, জখম নয়জন
Image

চট্টগ্রামের বান্দরবানে লরি খাদে পড়ে মৃত ছয়, জখম নয়জন

চট্টগ্রাম, ২০ মার্চ (হি. স.) : ঢাকার চট্টগ্রামের বান্দরবানের রুমা উপজেলায় মুখোমুখি সংঘর্ষের পর দুটি লরি খাদে পড়ে ছয়জন প্রাণ হারিয়েছেন। গুরুতর জখম হয়েছেন আরও নয়জন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়েছে। পথ দুর্ঘটনায় নিহত ও আহতরা বম সম্প্রদায়ের। তবে তাঁদের পরিচয় শনাক্ত করা যায়নি। সোমবার দুপুরে দুর্ঘটনাটি ঘটেছে।

রুমার উপজেলা নির্বাহী আধিকারিক (ইউএনও) মামুন শিবলী জানান, এদিন দুপুরে রেমাক্রি প্রেংসা ইউনিয়ন পরিষদের তিন নম্বর ওয়ার্ডের থাইচংপাড়ার বেশ কয়েকজন মহিলা বাগানের কাজ শেষে লরিতে চেপে পাহাড় থেকে ফিরছিলেন। পাহাড় থেকে নামার সময়ে রুমা-বগালেক সড়কে আচমকাই লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টোদিকের একটি লরিকে ধাক্কা মারে। চোখের নিমেষেই দুটি লরি পাহাড়ি রাস্তা থেকে নিচের খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই চার জনের মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশের বিশাল বাহিনী। আহত ও নিহতদের উদ্ধার করে আহত অবস্থায় রুমা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে আরও দুজন মারা যান। তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের চট্টগ্রামে পাঠানো হয়েছে। ফলে মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে।

Releated Posts

বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের আরও বেশি ভূমিকার পক্ষে সওয়াল মোদির, ব্রিকসের জন্য ১০ দফা সংস্কার রোডম্যাপের প্রস্তাব

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের দেশগুলির আরও বেশি ভূমিকা নিশ্চিত করতে এবং ব্রিকসকে শক্তিশালী করতে…

ByByNews Desk Sep 12, 2026

ভারতের নেতৃত্বে বড় কূটনৈতিক সাফল্য, ব্রিকস দেশগুলির যৌথ বিবৃতিতে ঐকমত্য

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সদস্য দেশগুলির মধ্যে তীব্র ভূ-রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও ‘বড় কূটনৈতিক সাফল্য’ হিসেবে ব্রিকসের যৌথ…

ByByNews Desk Sep 12, 2026

ব্রিকসের ‘পরিণত হওয়ার’ মুহূর্ত, আগামী দুই দশকের জন্য নতুন ও উচ্চাভিলাষী কর্মসূচির আহ্বান মোদির

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০ বছর পূর্ণ করে ব্রিকস এখন ‘পরিণত হওয়ার’ পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 12, 2026

জয়শঙ্কর ও বেলারুশের বিদেশমন্ত্রীর বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর শনিবার নয়াদিল্লিতে বেলারুশের বিদেশমন্ত্রী ম্যাক্সিম রিজেনকভের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top