News Flash

  • Home
  • প্রধান খবর
  • দিল্লিতে ডিলারদের বিক্ষোভ, রেশন ব্যবস্থা ব্যাহত হওয়ার আশঙ্কা পশ্চিমবঙ্গে
Image

দিল্লিতে ডিলারদের বিক্ষোভ, রেশন ব্যবস্থা ব্যাহত হওয়ার আশঙ্কা পশ্চিমবঙ্গে

কলকাতা, ২০ মার্চ (হি. স.) : ১১ দফা দাবি জানিয়ে বুধবার সংসদ অভিযান কর্মসূচি নিয়েছে দেশের রেশন ডিলাররা। পশ্চিমবঙ্গের রেশন ডিলারদের একাংশ সোমবার সেখানে রওনা হচ্ছেন। ফলে তিন দিন রাজ্যের বিভিন্ন স্থানে রেশন বন্টনের পরিষেবা ব্যহত হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের ডাকে সংসদ অভিযানের মাধ্যমে গণ স্মারকলিপি দেওয়ার কর্মসূচি হবে। দিল্লির যন্তর মন্তরে বুধবার সকাল ১১টা থেকে ৪টে পর্যন্ত চলবে বিক্ষোভ কর্মসূচি। মোট ১১ দফা দাবি জানাবেন রেশন ডিলারদের ফেডারেশন। সেই কর্মসূচিতে যোগ দিতে গিয়েছেন এ রাজ্যের কিছু রেশন ডিলাররা।

ফেডারেশন সূত্রে সোমবার দাবি করা হয়েছে, বিষয়টি জানিয়ে রাজ্যের খাদ্য সচিব পারভেজ আহমেদ সিদ্দিকির কাছে আগেই চিঠি দেওয়া হয়েছিল। রেশন ডিলারদের ১১ দফা দাবির মধ্যে আছে গরিব মানুষের স্বার্থে এনএফএসএ কার্ডধারীদের অতিরিক্ত ৫ কিলো খাদ্যশস্য সরবরাহ পুনর্বহাল, রেশন ডিলারদের মাসিক আয় ৫০ হাজার টাকা নিশ্চিত করা, কুইন্টাল পিছু কমিশন বাড়ানো, দেশের প্রত্যেক নাগরিককে রেশন প্রদান, করোনায় মৃত রেশন ডিলারদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া, রেশনের গুণমান বজায় রাখা প্রভৃতি।

Releated Posts

তৃণমূলের সাধারণ সম্পাদক পদে বহাল অভিষেক, দুই ডেপুটি নিয়োগ মমতার

কলকাতা, ৫ জুন (আইএএনএস) : তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী শুক্রবার ঘোষণা করেছেন যে…

ByBySandeep Biswas Jun 5, 2026

ঝাড়খণ্ডে জেএমএম-কংগ্রেস দ্বন্দ্ব তীব্র, দুই রাজ্যসভা আসনেই দাবি সোরেনের দলের

রাঁচি, ৬ জুন (আইএএনএস) : আসন্ন রাজ্যসভা নির্বাচনকে ঘিরে ঝাড়খণ্ডের শাসক জোটে মতপার্থক্য প্রকাশ্যে এসেছে। দুই রাজ্যসভা আসন…

ByBySandeep Biswas Jun 5, 2026

এয়ারট্রাঙ্কের ৩ লক্ষ কোটি টাকার বিনিয়োগে ক্লাউড ও কৃত্রিম বুদ্ধিমত্তা ক্ষেত্রে ভারতের অবস্থান আরও শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ৫ জুন: অস্ট্রেলিয়ার ডেটা সেন্টার সংস্থা এয়ারট্রাঙ্কের প্রায় ৩ লক্ষ কোটি টাকার বিনিয়োগ ভারতের ক্লাউড কম্পিউটিং ও…

ByByTaniya Chakraborty Jun 5, 2026

ডিএনএ রিপোর্ট মামলায় নির্দেশ অমান্যের অভিযোগ, এইমসের ভারপ্রাপ্ত পরিচালকের বিরুদ্ধে আদালত অবমাননার নোটিশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ৫ জুন (আইএএনএস): ডিএনএ পরীক্ষার রিপোর্ট সংক্রান্ত একটি মামলায় আদালতের নির্দেশ পালন না করায় দিল্লির অল ইন্ডিয়া…

ByByTaniya Chakraborty Jun 5, 2026
Scroll to Top