News Flash

  • Home
  • দেশ
  • কুন্তলের গ্রেফতারির ৬০ দিন পূর্ণ, প্রশ্ন চার্জশিট নিয়ে
Image

কুন্তলের গ্রেফতারির ৬০ দিন পূর্ণ, প্রশ্ন চার্জশিট নিয়ে

কলকাতা, ২০ মার্চ (হি. স.) :. নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষের বিরুদ্ধে ইডি-র চার্জশিট পেশ নিয়ে প্রশ্ন উঠল। গত ২১ জানুয়ারি তাঁর চিনার পার্কের ফ্ল্যাট থেকে গ্রেফতার করা হয়েছিল কুন্তল ঘোষকে। সোমবার সেই গ্রেফতারির ৬০ দিন পূর্ণ হচ্ছে। ইতিমধ্যেই কুন্তল ঘোষকে বহিষ্কার করেছে তৃণমূল কংগ্রেসও।

ইডির স্পেশাল আদালতে চার্জশিট জমা দেওয়ার সম্ভাবনা ছিল। কারণ, সাধারনত গ্রেফতারির ৬০ দিনের মধ্যে চার্জশিট জমা দেওয়া হয়। ইডি সূত্রে খবর, তাঁর কাছে একাধিক বিষয়ে প্রশ্ন করা হলেও তদন্তে সহযোগিতা করেননি তিনি। এরপরই তাঁকে গ্রেফতার করা হয়। তাঁর কাছ থেকে বেশ কিছু নথিও সংগ্রহ করেছেন ইডি আধিকারিকরা। তবে কোনও টাকা উদ্ধার হয়নি বলে জানিয়েছেন তাঁর আইনজীবী।

নিয়োগ দুর্নীতিতে ধৃত আর এক তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের কথাতেই কুন্তল ঘোষের ভিন রাজ্যে টাকা পাচারের কথা সামনে আসে। এরপর ইডি যখন নিয়োগ দুর্নীতির মানি ট্রেইল খুঁজতে যায় তখন দেখা যায় প্রায় ২০ কোটি টাকা কুন্তল ঘোষ একটি নামী হোটেল কোম্পানিতে বিনিয়োগ করেছেন। টাকা পাঠানো হয়েছে একাধিক রাজ্যেও।

এদিকে প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যের ‘ঘনিষ্ঠ’ তথা নিয়োগ মামলায় অন্যতম অভিযুক্ত তাপস দাবি করেছেন, ৩২৫ জন শিক্ষক পদপ্রার্থীর কাছ থেকে ৩ কোটি ২৫ লক্ষ টাকা নিয়েছেন কুন্তল। বাঁকা পথে যুবনেতার কাছে সব মিলিয়ে ১৯ কোটি টাকারও বেশি পৌঁছেছে। তাপস সেই সংক্রান্ত কিছু তথ্য-প্রমাণ জমাও দিয়েছেন।

Releated Posts

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে সিআইডির তল্লাশি, কালীঘাটের তৃণমূল কার্যালয়েও অভিযান

কলকাতা, ৯ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) মঙ্গলবার একযোগে কলকাতার কালীঘাট ও ক্যামাক স্ট্রিটে তল্লাশি…

ByByNews Desk Jun 9, 2026

উজ্জ্বলা প্রকল্পে ভর্তুকিযুক্ত এলপিজি সিলিন্ডার কমানোয় কেন্দ্রকে নিশানা বিরোধীদের, ‘অন্ধকার প্রকল্প’ নাম দেওয়ার কটাক্ষ

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার (পিএমইউওয়াই) আওতায় বছরে ভর্তুকিযুক্ত এলপিজি সিলিন্ডারের সংখ্যা ৯ থেকে কমিয়ে ৪-এ…

ByByNews Desk Jun 9, 2026

দেবেগৌড়ার রাজ্যসভা মনোনয়ন ইস্যুতে কংগ্রেসের ‘কুমিরের কান্না’: কর্নাটক বিজেপি সভাপতি বিজয়েন্দ্র

বেঙ্গালুরু, ৯ জুন (আইএএনএস): প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ.ডি. দেবেগৌড়াকে রাজ্যসভার মনোনয়নের জন্য বিবেচনা না করার প্রসঙ্গে কংগ্রেস নেতাদের মন্তব্যকে…

ByByNews Desk Jun 9, 2026

কোচিং সেন্টারে গুলিচালনার মামলায় খান স্যারের গ্রেফতারিতে স্থগিতাদেশ, বড় স্বস্তি পাটনা আদালতের

পাটনা, ৯ জুন (আইএএনএস): কোচিং সেন্টারে গুলিচালনার ঘটনায় দায়ের হওয়া মামলায় জনপ্রিয় শিক্ষক ফয়সাল খান তথা ‘খান স্যার’-কে…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top