News Flash

Image

ক্রীড়া মন্ত্রীকে সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ মার্চ৷৷  রবিবার অল ত্রিপুরা চেস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে  রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের নবনিযুক্ত মন্ত্রী টিংকু রায়ের সঙ্গে সাক্ষাৎ করে তাকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়৷  ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের মন্ত্রীর টিংকু রায়কে সংবর্ধনা জ্ঞাপন করল অল ত্রিপুরা চেস অ্যাসোসিয়েশন৷ সংগঠনের এক প্রতিনিধি দল রবিবার ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের মন্ত্রী টিংকু রায়ের সরকারি বাসভবনে গিয়ে তাকে সংবর্ধনা জ্ঞাপন করেন৷ এদিন সংবর্ধনা জ্ঞাপন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা জানান রাজ্যে দাবার প্রসার ঘটাতে তারা দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর পরামর্শক্রমে কাজ করতে বদ্ধপরিকর৷  এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অল ত্রিপুরা চেস অ্যাসোসিয়েশনের সভাপতি শ্রী প্রশান্ত কুন্ডু মহোদয় সঙ্গে ছিলেন  জেনারেল সেক্রেটারি দীপক সাহা যুগ্ম সম্পাদক নির্মল দাস সহ-সভাপতি  জয়পদ সাহা কোষাধক্ষ্য শ্রী মিঠু দেবনাথ অর্গেনাইজিং সেক্রেটারি অভিজিৎ ঘোষ এবং অফিস এক্সিকিউটিভ অনুপম ভট্টাচার্য ত্রিপুরা রাজ্যে দাবার  প্রসারে এবং দাবার উন্নয়নে মন্ত্রী  সর্বতোভাবে  রাজ্য দাবা সংস্থাকে সহযোগিতা করবে এবং রাজ্য দাবা সংস্থাও মন্ত্রীর  পরামর্শে  এগিয়ে যেতে চায়৷

Releated Posts

সেবা সংকল্প অভিযানে মেগা রক্তদান শিবির, প্রজ্ঞা ভবনে রক্তদান করলেন সাংসদ বিপ্লব

আগরতলা, ১৭ সেপ্টেম্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে আগরতলার প্রজ্ঞা ভবনে মেগা…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে উন্নয়নের স্রোতে পিছিয়ে থাকবে না কেউ: বিদ্যুৎ মন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে উন্নয়নের সুফল সমাজের প্রতিটি মানুষের কাছে পৌঁছে যাবে এবং উন্নয়নের ধারায়…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

জাতীয় খাদ্য সুরক্ষা আইনে কেন্দ্রীয় বরাদ্দ ব্যবহারে উত্তর-পূর্বে শীর্ষে ত্রিপুরা

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: জাতীয় খাদ্য সুরক্ষা আইন-এর আওতায় ন্যায্যমূল্যের দোকানের ডিলারদের জন্য কেন্দ্রীয় সরকারের বরাদ্দ…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে কাজে লাগতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে দ্রুত বাস্তবায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top