News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নেশা কারবারের বিরুদ্ধে বিশাল সাফল্য পুলিশের, ৩ কারবারী সহ আটক ৩কোটি টাকা মুল্যের ব্রাউন সুগার
Image

নেশা কারবারের বিরুদ্ধে বিশাল সাফল্য পুলিশের, ৩ কারবারী সহ আটক ৩কোটি টাকা মুল্যের ব্রাউন সুগার

আমবাসা(ত্রিপুরা), মার্চ ১৯(হি স) : অবৈধ নেশা বাণিজ্যের বিরুদ্ধে বিশাল সাফল্য পেল সীমান্তবর্তী মহকুমা কমলপুরের পুলিশ। তিন নেশা কারবারী সহ আটক তিন কোটি টাকা মূল্যের ব্রাউন সুগার। বাজেয়াপ্ত দু’টি গাড়ি।

ঘটনা, গোপণ খবরের ভিত্তিতে শনিবার দিন ভর ২০৮ নং জাতীয় সড়কের কমলপুর থানার অধীন নানা জায়গায় তল্লাশি চালায় কমলপুর থানার পুলিশ। এর অঙ্গ হিসাবে শনিবার রাত সাড়ে দশটা নাগাদ জাতীয় সড়কের শ্রীরামপুর নাকা চেকিংয়ে এসডিপিও সুমন মজুমদার, ওসি সঞ্জয় লস্কর, এস আই বিপি ডার্লং এবং এস আই সৌরভ ভট্টাচার্য্যের নেতৃ্ত্বে বিশাল পরিমাণ আধাসামরিক বাহিনী সহ টি আর ০১ এআর ১৭২৮ নম্বরের একটি আদা বোঝাই গাড়ি এবং একটি নম্বর বিহীন মারুতি নেক্সা আটক করে পুলিশ। আদা বোঝাই গাড়িটিতে তল্লাশি চালানোর সময় একটি গোপন চেম্বার দেখে সন্দেহ হয় পুলিশের । তখন গাড়ি দু’টি কে থানায় নিয়ে আসে পুলিশ। গোপণ চেম্বার ভেঙে ২৪৪ টি সাবান রাখার বাক্সে মোট তিন কিলো ব্রাউন সুগার উদ্ধার হয়। এই ব্রাউন সুগারের বাজার মূল্য প্রায় তিন কোটি টাকা বলে জানিয়েছেন পুলিশ আধিকারিকেরা। এই ঘটনায় দু,টি গাড়িকে বাজেয়াপ্ত করার পাশাপাশি তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এরা হল বক্সনগরের মাহাবুল আলম, জহর মিয়া এবং বিশালগড়ের পিকলু ভৌমিক।

পুলিশের এই ধরণের অভিযান আগামীদিনেও অব্যাহত রাখা প্রয়োজন বলে মনে করছেন সাধারণ মানুষ।

Releated Posts

রামচন্দ্রঘাটে মদবিরোধী অভিযান, ধ্বংস বিপুল পরিমাণ দেশীয় মদ তৈরির সামগ্রী

আগরতলা, ১৯ আগস্ট: অবৈধ দেশীয় মদ তৈরির বিরুদ্ধে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল খোয়াই থানার পুলিশ। বুধবার খোয়াই…

ByByTaniya Chakraborty Aug 19, 2026

কলকাতায় স্থানান্তরের প্রয়োজন নেই, আগরতলাতেই সুস্থ বন্দি সারথি সরকার: মানবাধিকার কমিশনের পদক্ষেপ

আগরতলা, ১৯ আগস্ট: কারাবন্দি সাজাপ্রাপ্ত বন্দি সারথি সরকারকে কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তর না করার বিষয়টি নিয়ে চলা প্রক্রিয়া…

ByByTaniya Chakraborty Aug 19, 2026

স্কুল থেকে ফেরার পথে ট্রিপারের ধাক্কায় গুরুতর আহত ষষ্ঠ শ্রেণির ছাত্র, জিবি হাসপাতালে চিকিৎসাধীন

আগরতলা, ১৯ আগস্ট: স্কুল থেকে বন্ধুর সঙ্গে বাড়ি ফেরার পথে ট্রিপারের ধাক্কায় গুরুতর আহত হয়েছে ষষ্ঠ শ্রেণির এক…

ByByReshmi Debnath Aug 19, 2026

জিবি হাসপাতাল থেকে চিকিৎসকের মোবাইল ও ল্যাপটপ চুরি, গ্রেফতার এক

আগরতলা, ১৯ আগস্ট: জিবি হাসপাতালের এজিএমসি অফিসের একটি কক্ষ থেকে চিকিৎসকের মোবাইল ফোন ও ল্যাপটপ চুরির ঘটনায় এক…

ByByTaniya Chakraborty Aug 19, 2026
Scroll to Top