News Flash

  • Home
  • খেলা
  • বৃষ্টি বিঘ্নিত ম্যাচে শতদলকে হারিয়ে ওপিসি কো: ফাইনালে
Image

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে শতদলকে হারিয়ে ওপিসি কো: ফাইনালে

শতদল:- ১৩৩/৬(২৮)

ওপিসি:- ৮৭/৪(১৬.২)

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৯ মার্চ।। ওল্ড প্লে সেন্টার কোয়ার্টার ফাইনালে পৌঁছলো। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ভিজেডি ও অন্যান্য মেথডে হেরে বিদায় শতদল সংঘের। খেলা ছিল এমবিবি স্টেডিয়ামে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত তপন মেমোরিয়াল নকআউট টুর্নামেন্ট। সকালে বৃষ্টির জন্য ম্যাচ শুরুতে প্রায় সোয়া তিন ঘন্টা দেরি হওয়ায় ম্যাচের পরিধি কমিয়ে নেওয়া হয়। ২৮ ওভারের ম্যাচ শুরুতে টস জিতে ওপিসি প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। ব্যাটিং এর সুযোগ পেয়ে শতদল সংঘ সীমিত ২৮ ওভারে ছয় উইকেট হারিয়ে ১৩৩ রান সংগ্রহ করে। দলের পক্ষে রঞ্জিত দেববর্মার ৪৬ রান এবং সম্রাট সিনহার ৩৩ রান উল্লেখযোগ্য। রঞ্জিত ৫৬ বল খেলে চারটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ৪৬ রান পায়। ওপিসি-র দুর্লভ রায় ৬ রানে দুটি এবং সুজিত চন্দ্র দাস, দীপেন বিশ্বাস ও সাহিল সুলতান প্রত্যেকে একটি করে উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নামলে ঠিক একইভাবে বৃষ্টির কারণে ওপিসি-র সামনে টার্গেট রাখা হয় ১৮ ওভারে ৮৭ রানের। সেক্ষেত্রে ১৬.২ ওভার খেলে ওপিসি চার উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। দলের পক্ষে নবারুন চক্রবর্তী সর্বাধিক ২৪ রান পায়। অধিনায়ক রাহুল চন্দ্র সাহা ২২ রানে এবং সাহিল সুলতান ১৩ রানে অপরাজিত থেকে দলকে জয় এনে দেয়। বিজয়ী দলের দুর্লভ রায় প্লেয়ার অফ দ্য ম্যাচের খেতাব পেয়েছে। উল্লেখ্য, নক আউটের ক্রীড়া সূচি অনুযায়ী ২৩ মার্চ চতুর্থ কোয়ার্টার ফাইনালে ওপিসি খেলবে ফুলিঙ্গের বিরুদ্ধে।

Releated Posts

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026

হকি দলের জার্সির রং বদলের সিদ্ধান্তে বোর্ডের সঙ্গে আলোচনা হয়নি: দিলীপ তিরকি

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের জাতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির পরিবর্তে আসন্ন এফআইএইচ হকি বিশ্বকাপে গেরুয়া রঙের…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top