News Flash

Image

বারুণী স্নানে সামিল লক্ষাধিক পুণ্যার্থী, জনজোয়ারে ভাসল বরাকের উভয় তির

পাঁচগ্রাম (অসম), ১৯ মার্চ (হি.স.) : প্রতিকূল আবহাওয়াকে উপেক্ষা করেই লক্ষাধিক মানুষের সমাগমে বরাকের কুম্ভ হয়েই যেন ধরা দিল বদরপুর কাটিগড়ায় বরাকের দুই পার। প্রাকৃতিক প্রতিকূলতায় মধুকৃষ্ণা ত্রয়োদশীর শতভিষা নক্ষত্রে পুণ্যস্নান বারুণীকে কেন্দ্র করে রবিবার দিন জনজোয়ারে ভাসল বরাকের উভয় তীর বারুণী ময়দান ও কপিলাশ্রম শিববাড়ি।

বিভিন্ন প্রান্তের পুণ্যার্থীরা পিতৃপুরুষের উদ্দেশে তর্পণ, অস্তিদান করলেন গোটা দিন । আট থেকে আশি সবাই শামিল হয়েছিলেন পুণ্যস্নানে । বারুণী ঘাট ও কপিলাশ্রম শিববাড়ি ঘাটে এদিন ভোর হতে না-হতেই উপচে পড়ে ভিড়। সময় বাড়ার সঙ্গে বাড়তে থাকে জনজোয়ার। একসময় বরাক নদীর উভয় তীর জনসমুদ্রের রূপ নেয়।

সুদূর অতীত থেকে এই স্নানপর্বকে ঘিরে জনজোয়ার প্রবাহিত হয় বরাকের দুই তীর অর্থাৎ কাটিগড়া বারুণী ময়দান ও ঠান্ডাপুর কপিলাশ্রম শিববাড়ি। পুণ্যার্থীদের ঢল সামাল দিতে হিমশিম খেতে হয় পুলিশ, আধা সামরিক বাহিনী ও স্বেচ্ছাসেবক বাহিনীকে। বরাক নদীর জলস্তরও বেড়ে গিয়েছিল, তাই বারুণী স্নানকালে অঘটন ঠেকাতে বরাক নদীর উভয় পারে মোতায়েন ছিল এসডিআরএফ টিম। সমারোহ উপলক্ষ্যে পুণ্যার্থীদের সুবিধার্থে উভয় তীরে ছিল স্বেচ্ছাসেবক বাহিনীও।

যানজট এড়াতে শিলচর বদরপুর সড়কের পাঁচগ্রাম, ঠান্ডাপুর, বদরপুরঘাট, ৬ নং জাতীয় সড়কের চৌরঙ্গি, কাটিগড়ার অংশে প্রচুর পুলিশবাহিনী সক্রিয় থাকার পরও অগণিত যানবাহনের কারণে যানজট সামাল দিতে ব্যর্থ বলা যায়। যানজটের কবলে পড়ে অনেকেই ভোগান্তির শিকার হন। সন্ধ্যা ৭টা অবধি যানজটে নাকাল থাকে দুই তীরের জাতীয় সড়ক সহ গ্যামন সেতু ।

Releated Posts

অসমে বন্যায় ক্ষতিগ্রস্ত ১১.৪৫ লক্ষেরও বেশি মানুষ, ত্রাণ ও উদ্ধারকাজ আরও জোরদার: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১ অগস্ট (আইএএনএস): অসমে বন্যা পরিস্থিতি মোকাবিলায় ত্রাণ ও উদ্ধার অভিযান আরও জোরদার করা হয়েছে বলে শনিবার…

ByByNews Desk Aug 1, 2026

জাতিগত অশান্তির মধ্যেও পড়াশোনায় অবিচল ছিল মণিপুরের ছাত্র-শিক্ষকরা: মুখ্যমন্ত্রী

ইম্ফল, ১ আগস্ট (আইএএনএস): দীর্ঘদিনের জাতিগত অশান্তি ও সংকট সত্ত্বেও মণিপুরের ছাত্রছাত্রী এবং শিক্ষকরা শিক্ষার প্রতি তাঁদের অঙ্গীকারে…

ByByNews Desk Aug 1, 2026

পরিচ্ছন্ন জ্বালানিতে জোর, কম্প্রেসড বায়োগ্যাস নীতি ২০২৬ অনুমোদন করল অসম মন্ত্রিসভা

গুয়াহাটি, ৩১ জুলাই (আইএএনএস): পরিচ্ছন্ন জ্বালানির উৎপাদন বাড়ানো এবং রাজ্যে জৈব জ্বালানি খাতে বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে কম্প্রেসড বায়োগ্যাস…

ByByNews Desk Jul 31, 2026

মেঘালয়ে বেসরকারি সংস্থার ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ে রিপোর্ট তলব বিধানসভার কমিটির

শিলং, ৩১ জুলাই (আইএএনএস): মেঘালয় বিধানসভার পাবলিক আন্ডারটেকিংস কমিটি (সিওপিইউ) প্রায় ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ের অগ্রগতি…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top