News Flash

  • Home
  • ত্রিপুরা
  • চরম অব্যবস্থায় আমবাসা টাউন হলে উদযাপিত জেলা ভিত্তিক যুব উৎসব
Image

চরম অব্যবস্থায় আমবাসা টাউন হলে উদযাপিত জেলা ভিত্তিক যুব উৎসব

আমবাসা(ত্রিপুরা), মার্চ ১৯(হি স) চরম অব্যবস্থার মধ্য দিয়ে হাতে গোণা কয়েকজন দর্শক নিয়ে রবিবার নেহরু যুব কেন্দ্রের উদ্যোগে আমবাসা টাউন হলে সম্পন্ন হল জেলা ভিত্তিক যুব উৎসব।

এদিন ভারত সরকারের যুব কল্যাণ মন্ত্রণালয়ের অধীন নেহরু যুব কেন্দ্রের উদ্যোগে হয় জেলা ভিত্তিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন রাজ্য সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ দফতরের অধিকর্তা সুবিকাশ দেববর্মা। উপস্থিত থাকার কথা থাকলেও আসেন নি জেলা শাসক, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সহ জেলার একঝাক শীর্ষ আমলারা। এই অনুষ্ঠানের জন্য আগরতলা থেকে দুরদর্শন ও অল ইন্ডিয়া রেডিও র সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হলেও স্থানীয় সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হয় নি বলে ক্ষোভ প্রকাশ করেছেন সাংবাদিকরা। এদিক অনুষ্ঠান শুরুর এক ঘন্টা আগে হোয়াটসঅ্যাপ গ্রুপে স্থানীয় চিঠি শেয়ার করায় তা জানতে পারেন স্থানীয় সংবাদিকরা। তবে এতবড় অনুষ্ঠানকে কেন্দ্র করে কোন প্রচার না হওয়ায় স্থানীয় মানুষজন কোন কিছু জানতে পারেন নি। ফলে সুবিশাল টাউন হলে মাত্র কয়েকজনকে নিয়ে সম্পন্ন হল জেলা ভিত্তিক উৎসব।

এই ঘটনায় জেলা জুড়ে সাধারণ মানুষজন এবং শিল্প সংস্কৃতির সঙ্গে যুক্তদের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়েছে।

Releated Posts

ছিনাইহানী মহাশ্মশানে তিন মাসের মধ্যে বসবে বৈদ্যুতিন চুল্লী, ঘোষণা মেয়র দীপক মজুমদারের

আগরতলা, ৯ জুন: বড়জলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ছিনাইহানী মহাশ্মশানের আধুনিকীকরণে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপের ঘোষণা করলেন আগরতলা পুরনিগমের…

ByByTaniya Chakraborty Jun 9, 2026

বৃষ্টিতে বেহাল ২০৮ নং জাতীয় সড়ক, যান চলাচল স্তব্ধ; চরম দুর্ভোগে হাজারো মানুষ

আগরতলা, ৯ জুন: দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল অবস্থায় পড়ে থাকা ২০৮ নং জাতীয় সড়কের কমলপুরের এরারপাড়া থেকে…

ByByTaniya Chakraborty Jun 9, 2026

গন্ডাছড়ার আমে মজেছেন ক্রেতারা, অমরপুর বাজারে চাহিদা তুঙ্গে

আগরতলা, ৯ জুন:  গন্ডাছড়া মহকুমার সুস্বাদু ও রসালো আম এখন ক্রেতাদের কাছে বিশেষ জনপ্রিয় হয়ে উঠেছে। বিশেষ করে…

ByByReshmi Debnath Jun 9, 2026

পাঁচ দফা দাবিতে শ্রম কমিশনারের কাছে ভারতীয় জনতা মজদুর সংঘের ডেপুটেশন

আগরতলা, ৯ জুন : ন্যায্য মজুরি, শ্রমিকদের সামাজিক সুরক্ষা এবং শ্রম অধিকার নিশ্চিত করার দাবিতে মঙ্গলবার শ্রম কমিশনারের…

ByByReshmi Debnath Jun 9, 2026
Scroll to Top