News Flash

  • Home
  • দেশ
  • পালিয়েও শেষরক্ষা হল না, উত্তরাখণ্ড থেকে পাকড়াও সম্বলের কোল্ড স্টোরেজের দুই মালিক
Image

পালিয়েও শেষরক্ষা হল না, উত্তরাখণ্ড থেকে পাকড়াও সম্বলের কোল্ড স্টোরেজের দুই মালিক

সম্ভল (উত্তর প্রদেশ), ১৮ মার্চ (হি.স.): পালিয়েও শেষরক্ষা হল না, উত্তর প্রদেশের সম্ভল জেলায় কোল্ড স্টোরেজের ছাদ ভেঙে প্রাণহানির ঘটনায় ওই কোল্ড স্টোরেজে দুই মালিককে গ্রেফতার করেছে পুলিশ। উত্তরাখণ্ডের হল্দওয়ানি থেকে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম-রোহিত আগরওয়াল ও অঙ্কিত আগরওয়াল। সম্ভল জেলার জেলাশাসক মনীশ বনসল শনিবার সকালে জানিয়েছেন, কোল্ড স্টোরেজের মালিক রোহিত আগরওয়াল এবং অঙ্কিত আগরওয়ালকে উত্তরাখণ্ডের হল্দওয়ানি থেকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার সম্ভল জেলার চান্দউসি থানার অন্তর্গত ইন্দিরা নগর রোডের ধারে অবস্থিত কোল্ড স্টোরেজ চেম্বারের ছাদ ভেঙে পড়ে। সেই ঘটনায় ১০ জনের মৃত্যু হয়েছে। কমপক্ষে ২১ জনকে নিরাপদে উদ্ধার করা হয়। এই ঘটনার তদন্তে নেমেই কোল্ড স্টোরেজের দুই মালিককে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার পর থেকেই তারা পালিয়ে গিয়েছিল।

Releated Posts

মক্কার কাছে ড্রোন হামলায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’ ভারত, দ্রুত শান্তি ফেরার আশা

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মক্কার কাছে ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। একইসঙ্গে সৌদি আরবের সার্বভৌম…

ByByNews Desk Sep 16, 2026

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top