News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তেলিয়ামুড়া এগ্রি প্রডিউজ মার্কেটের সুলভ শৌচাগারের বেহাল অবস্থা, হেলদোল নেই কর্তৃপক্ষের
Image

তেলিয়ামুড়া এগ্রি প্রডিউজ মার্কেটের সুলভ শৌচাগারের বেহাল অবস্থা, হেলদোল নেই কর্তৃপক্ষের

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১৮ মার্চ৷৷ তেলিয়ামুড়া এগ্রি প্রডিউজ মার্কেটের সুলভ শৌচাগারটি দীর্ঘদিন ধরে সংস্কার এবং সেপটিক ট্যাংক পরিষ্কার না করার ফলে দুর্গন্ধে বাজারে এলাকার পরিবেশ বিষাক্ত হয়ে উঠেছে৷ তেলিয়ামুড়া এগ্রি প্রডিউজ মার্কেটের অধীনে সবজি পাইকারি বাজারে একটি সুলভ শৌচালয় রয়েছে৷ ওই সুলভ শৌচালয়টি দীর্ঘ কয়েক বছর ধরে ভগ্ণ দশাগ্রস্ত৷ এছাড়াও সুলভ শৌচাগারের দুইটি সেপটিক ট্যাংকি মানবদেহের বর্জিত বিষ্টায় পরিপূর্ণ হয়ে আছে৷ ওই সেপটিক ট্যাংকিটির বাজারের ড্রেনের সাথে সংযোগ রয়েছে৷ ফলে বাজার এলাকায় বিষাক্তময় দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে৷ এতে সোমবার ও শুক্রবার এই দুইটি হাঁটের দিনে পাইকারি সবজি বাজারে আসা বিভিন্ন লোকজনদের অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে৷ বাজারে এসে কোন ব্যবসায়ী অথবা পাইকারি সবজি বিক্রেতা আচমকাই টয়লেটে যেতে গেলে অস্বস্তি প্রকাশ করেন৷ কারণ সুলভ শৌচাগার টয়লেট গুলি যেমন অপরিষ্কার তেমনী এই টয়লেট গুলির মধ্যে আনুষঙ্গিক ব্যবস্থাপনাও খুবই খারাপ৷ সুলভ শৌচাগারটির সংস্কার এবং দুইটি সেপটিক ট্যাংকি পরিষ্কার করে দেওয়ার  জন্য জোরালো দাবি উঠেছে৷ কেননা এমন দূরাবস্থার মধ্যেই পাইকারি সবজি বিক্রেতা এবং সাধারণ মানুষজন সোমবার ও শুক্রবার এই দুইটি হাঁটবারে জমায়েত হতে হচ্ছে নাকে রুমাল চাপা দিয়ে৷

Releated Posts

বর্তমান কেন্দ্রীয় সরকারের ১২ বছর পূর্তি, ১৪ থেকে ১৬ জুন রবীন্দ্র ভবনে জনকল্যাণ শিবির

আগরতলা, ১২ জুন: বর্তমান কেন্দ্রীয় সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে আগামী ১৪-১৬ জুন রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রাজ্যভিত্তিক জনকল্যাণ…

ByByReshmi Debnath Jun 13, 2026

আগরতলায় প্লাইউড কারখানায় ভারতীয় মানক ব্যুরোর অভিযান, ৭০২টি প্লাইউড জব্দ

আগরতলা, ১২ জুন: ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং মানহীন পণ্যের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের অংশ হিসেবে ভারতীয় মানক ব্যুরো (বিআইএস)…

ByByReshmi Debnath Jun 12, 2026

বর্তমান কেন্দ্রীয় সরকারের ১২ বছর পূর্তি, ১৪ থেকে ১৬ জুন রবীন্দ্র ভবনে জনকল্যাণ শিবির

আগরতলা, ১২ জুন: বর্তমান কেন্দ্রীয় সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে আগামী ১৪-১৬ জুন রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রাজ্যভিত্তিক জনকল্যাণ…

ByByReshmi Debnath Jun 12, 2026

নার্সদের তথ্য হালনাগাদের সময়সীমা বৃদ্ধির দাবিতে স্বাস্থ্য অধিকর্তার কাছে যুব কংগ্রেসের ডেপুটেশন

আগরতলা, ১২ জুন: ত্রিপুরা নার্সিং কাউন্সিলের অধীনে নিবন্ধিত নার্সদের তথ্য হালনাগাদের জন্য নির্ধারিত সময়সীমা বৃদ্ধির দাবিতে আজ স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Jun 12, 2026
Scroll to Top