News Flash

  • Home
  • খেলা
  • তপন স্মৃতি নকআউট ক্রিকেটের ৩ ম্যাচ আজ
Image

তপন স্মৃতি নকআউট ক্রিকেটের ৩ ম্যাচ আজ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৮ মার্চ।।দ্বিমুকুট জয়ের লক্ষ্যে আগামীকাল থেকে অভিযান শুরু করছে স্ফুলিঙ্গ ক্লাব। প্রতিপক্ষ ব্লাডমাউথ ক্লাব। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত তপন স্মৃতি নকআউট ক্রিকেট প্রতিযোগিতায়। নরসিংগড় পুলিস ট্রেণিং আকাদেমি মাঠে হবে ম্যাচটি। ম্যাচে সাফল্য পেতে দুদলই শনিবার শেষ প্রস্তুতি সেরে নেয়। আসরের প্রথম ম্যাচে মাঠে নামার আগে শক্তি বাড়ালো স্ফুলিঙ্গ ক্লাব। দলে নেওয়া হলো ভিনরাজ্যের দুই ক্রিকেটারকে। এরা হলেন উত্তর প্রদেশের সন্দীপ কুমার এবং বেনারসের সানি সিং। দুজন যোগ দেওয়ায় মণিশঙ্কর মুড়াসিং এবং আনন্দ ভৌমিকের অভাব ঢাকবে বিশ্বাস করেন টিম ম্যানেজমেন্ট। এদিকে স্ফুলিঙ্গকে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিতে বদ্ধপরিকর ব্লাডমাউথ ক্লাবও। দলে উদয়পুরের স্বপন দাস সহ বেশ কয়েকজন প্রতিভাবান ক্রিকেটার রয়েছে বলে জানা গেছে। ফলে লড়াই জমবে তা বলাবাহুল্য। এদিকে মেলাঘরের শহীদ কাজল ময়দানে চলমান সঙ্ঘ খেলবে হার্ভে ক্লাবের বিরুদ্ধে এবং এম বি বি স্টেডিয়ামে শতদল সঙ্ঘ খেলবে বি সি সি-‌র বিরুদ্ধে। ৬ দলই শনিবার শেষ প্রস্তুতি সেরে নেয়। প্রগতি প্লে সেন্টারের একঝঁাক জুনিয়র লড়াকু ক্রিকেটারদের নিয়ে এবছর দল গড়েছে হার্ভে। ‌‌

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top