News Flash

  • Home
  • খেলা
  • সোনামুড়া-সাব্রুমের ম্যাচ দিয়ে রাজ্য অনূর্ধ্ব-১৩ ক্রিকেট শুরু ২৫শে
Image

সোনামুড়া-সাব্রুমের ম্যাচ দিয়ে রাজ্য অনূর্ধ্ব-১৩ ক্রিকেট শুরু ২৫শে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৮ মার্চ।।উদ্বোধনী ম্যাচে সোনামুড়ার প্রতিপক্ষ সাব্রুম মহকুমা। অমরপুরের রাঙ্গামাটি স্কুল মাঠে হবে ম্যাচটি। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত অনূর্ধ্ব-‌১৩ ক্রিকেটে। ২৫ মার্চ থেকে শুরু হবে আসর। আসরে সাফল্য পাওয়ার জন্য জোড় প্রস্তুতি চলছে সোনামুড়া মহকুমার। মহকুমার স্পোর্টিং অ্যাসোসিয়েশন মাঠে। ১৮ জন ক্রিকেটারকে নিয়ে চলছে প্রশিক্ষণ। আসরের সোনামুড়ার গ্রুপে সাব্রুম ছাড়া রয়েছেবিলোনিয়া, শান্তিরবাজার এবং উদয়পুর মহকুমা। ২৬ মার্চ শান্তিরবাজার, ২৮ মার্চ বিলোনিয়া এবং ২৯ মার্চ উদয়পুরের বিরুদ্ধে খেলবে সোনামুড়া মহকুমা। প্রতি গ্রুপ থেকে ১ টি করে দল সেমিফাইনালে পৌঁছে যাবে। জানা গেছে, আগামী দু-‌একদিনের মধ্যে ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষনা করা হবে। শিবিরে থাকা ক্রিকেটাররা হলো:‌ শুভ্রপ্রতীক দাস, অনিরুদ্ধ দেবনাথ, অনিরুদ্ধ দাস, অর্ঘদ্বীপ দেবনাথ, আরফান উদ্দিন, কুলদীপ সরকার, সিদ্ধার্থ মজুমদার, দিবাকর দাস, মিনহাজ আহমেদ, প্রান্তিক চক্রবর্তী, আরিয়ন পাল, কৌশিক দেবনাথ, আকিব রসিদ, মনিষ দেববর্মা,অপন দেববর্মা, প্রকাশ ত্রিপুরা, সিয়াম হুসেন চৌধুরি এবং প্রাজন দেববর্মা।

Releated Posts

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026

হকি দলের জার্সির রং বদলের সিদ্ধান্তে বোর্ডের সঙ্গে আলোচনা হয়নি: দিলীপ তিরকি

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের জাতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির পরিবর্তে আসন্ন এফআইএইচ হকি বিশ্বকাপে গেরুয়া রঙের…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top