News Flash

  • Home
  • দেশ
  • শান্তনু-ঘনিষ্ঠ রেসর্ট মালিক আকাশকে জেরা ইডি-র
Image

শান্তনু-ঘনিষ্ঠ রেসর্ট মালিক আকাশকে জেরা ইডি-র

হুগলি, ১৮ মার্চ (হি স)। শনিবার শান্তনু ঘনিষ্ঠ সুপ্রতিম ঘোষ ওরফে আকাশ নামে এক যুবকের বলাগড়ের বাড়িতে হাজির হয়ে আকাশকে দীর্ঘ সময় জেরা করেন ইডির আধিকারিকরা। পরে তাঁকে সঙ্গে নিয়েই বলাগড়ের অতিথিশালায় যায় ইডি।

জানা গিয়েছে, এই আকাশ জিরাট কলেজের অস্থায়ী কর্মী। ইডি সূত্রে খবর, আকাশের সঙ্গে বেআইনি লেনদেনে যোগ রয়েছে শান্তনুর। সেই তদন্তেই এজেন্সি। শনিবার সকাল থেকে হুগলির তিন জায়গায় একযোগে ইডির হানা। নিয়োগ দুর্নীতিকাণ্ডে ইডির হাতে গ্রেফতার হয়েছেন বহিষ্কৃত তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়। শান্তনুর বলাগড়ের অতিথিশালা, ব্যান্ডেলের বাড়ি এবং চুঁচুড়ার ফ্ল্যাটে একসঙ্গে তল্লাশি চালায় ইডির দল।

শান্তনুর অতিথিশালা থেকে আকাশের বাড়ি খুব একটা দূরে নয়। আকাশের উত্থানে শান্তনুর ভূমিকা যথেষ্ট বলেই মনে করছেন তদন্তকারীরা। সূত্রের খবর, জিরাট কলেজে শান্তনু যখন পরিচালন কমিটির শীর্ষে ছিলেন, সেই সময়ই আকাশ কলেজে যোগ দেন। সে সময় যাঁদের নিয়োগ করা হয়, তাঁদের চাকরি নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।

Releated Posts

‘উসকানিমূলক’ মন্তব্যের অভিযোগে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে থানায় অভিযোগ

কলকাতা, ১০ জুন (আইএএনএস): প্রাক্তন রাজ্য মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিমের বিরুদ্ধে ‘অশালীন’, ‘মহিলাবিদ্বেষী’ এবং ‘উসকানিমূলক’…

ByByNews Desk Jun 10, 2026

দফতর বণ্টন ঘোষণা, স্বরাষ্ট্র নিজের হাতেই রাখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী; অর্থ দফতর পেলেন স্বপন দাশগুপ্ত

কলকাতা, ১০ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার বুধবার নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দফতর বণ্টনের চূড়ান্ত…

ByByNews Desk Jun 10, 2026

মীনাক্ষী নটরাজনের রাজ্যসভা মনোনয়ন বাতিল ঘিরে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে, নির্বাচন কমিশন ও রিটার্নিং অফিসারদের নিশানায় কংগ্রেস

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশ থেকে আসন্ন রাজ্যসভা নির্বাচনে কংগ্রেস নেত্রী মীনাক্ষী নটরাজনের মনোনয়নপত্র বাতিল হওয়াকে কেন্দ্র করে…

ByByNews Desk Jun 10, 2026

যুবকদের কর্মসংস্থান বাড়াতে অবসরপ্রাপ্ত আধিকারিক ও পরামর্শদাতাদের পুনর্নিয়োগ পর্যালোচনায় তামিলনাড়ু সরকার

চেন্নাই, ১০ জুন (আইএএনএস): সরকারি ব্যয় কমানো এবং যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন দফতরে চুক্তিভিত্তিক বা…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top