News Flash

  • Home
  • প্রধান খবর
  • বর্তমানে রেকর্ড সংখ্যক বিদেশী বিনিয়োগ হচ্ছে ভারতে : রাজনাথ সিং
Image

বর্তমানে রেকর্ড সংখ্যক বিদেশী বিনিয়োগ হচ্ছে ভারতে : রাজনাথ সিং

লখনউ, ১৮ মার্চ (হি.স.): বর্তমানে রেকর্ড সংখ্যক বিদেশী বিনিয়োগ হচ্ছে ভারতে। অত্যন্ত আনন্দের সঙ্গে একথা জানালেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। শনিবার উত্তর প্রদেশের লখনউ-তে হোলি মিলন অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, বর্তমানে ভারতে রেকর্ড-সংখ্যক বিদেশী বিনিয়োগ হচ্ছে। আপনারা নিশ্চয়ই খবরের কাগজে পড়েছেন কর্ণাটকে অ্যাপলের নতুন কারখানা আসছে। আগে অ্যাপল চিনে এই কাজ করত, এখন ভারতে করবে।

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আরও বলেছেন, পাকিস্তান ও শ্রীলঙ্কা উভয় দেশই কী ধরনের সংকটের সম্মুখীন তা বলার অপেক্ষা রাখে না। এখন পাকিস্তানেও এমন কথা শোনা যাচ্ছে যে তাঁদেরও মোদীজির মতো প্রধানমন্ত্রী থাকা উচিত। রাজনাথের কথায়, ব্যাঙ্কিংয়ে সংস্কারের ফলেই ভারতের ব্যাঙ্কগুলি শক্তিশালী, যেখানে আমেরিকা ও ইউরোপের উন্নত দেশগুলির ব্যাঙ্কগুলি দুর্বল হয়ে পড়েছে।

Releated Posts

আদিবাসী উদ্যোগপতিদের জন্য জাতীয় স্টার্টআপ কর্মসূচি, কেরলের কেএসইউএম-কে অন্তর্ভুক্ত করল কেন্দ্র

তিরুবনন্তপুরম, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তফসিলি উপজাতি (এসটি) সম্প্রদায়ের উদ্যোগপতিদের নেতৃত্বাধীন স্টার্টআপ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে চিহ্নিত করা, ইনকিউবেট করা,…

ByByNews Desk Sep 16, 2026

‘প্রতিটি মেডিক্যাল লাইসেন্সের জন্য ঘুষ নিত পূর্ববর্তী সরকার’: যোগী আদিত্যনাথ

গোরখপুর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অভিযোগ করেছেন, রাজ্যের পূর্ববর্তী সমাজবাদী পার্টি (এসপি) সরকার মেডিক্যাল লাইসেন্স…

ByByNews Desk Sep 16, 2026

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

ইউপিআই-র এমডিআর পরিবর্তনে ‘বিদেশি প্রভাবের’ দাবি খারিজ কেন্দ্রের

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ইউপিআই ব্যবস্থায় মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) পরিবর্তনের পিছনে বিদেশি প্রভাব রয়েছে—এমন দাবি বুধবার খারিজ…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top