News Flash

Image

বন দপ্তরের উদ্যোগে গোর্খাবস্তিতে আউটলেট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ মার্চ৷৷ পাহাড়ি এলাকায় উৎপাদিত সামগ্রী দিয়ে তৈরি বিভিন্ন খাদ্য সামগ্রী বাজারজাত করার লক্ষ্যে শনিবার গোর্খা বস্তিতে উপজাতি কল্যাণ দপ্তরের অফিসের সামনে একটি অত্যাধুনিক আউটলেটের আনুষ্ঠানিক সূচনা করেন উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা৷  শনিবার জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মার হাত ধরে উদ্বোধন হল রাজ্যের প্রথম বন ধন বিকাশ কেন্দ্র-র পোডাক্ট আউটলেট৷ বনজ সম্পদ দ্বারা তৈরি বিভিন্ন জিনিস পাওয়া যাবে এই আউটলেটে৷ ভবিষ্যতে রাজ্যের বিভিন্ন জায়গায় ধরনের আউটলেট খোলা হবে বলে জানিয়েছেন মন্ত্রী বিকাশ দেববর্মা৷ এ ধরনের আউটলেট খোলার মধ্য দিয়ে একদিকে যেমন উপজাতিদের উৎপাদিত বিভিন্ন সামগ্রী বাজারজাত করার সুযোগ মিলবে ঠিক তেমনি ক্রেতারা অর্গানিক বিভিন্ন জিনিসপত্র হাতের কাছে পাওয়ার সুযোগ পাবেন৷ এ ধরনের প্রয়াসকে জনপ্রিয় করে তোলার জন্য দপ্তরের মন্ত্রী সকলের প্রতি আহ্বান জানিয়েছেন৷ সার্বিক প্রয়াশেই এই ধরনের উদ্যোগ আরো ফলপ্রসু হবে বলে তিনি অবিমদ ব্যক্ত করেছেন৷

Releated Posts

ত্রিপুরায় ভুয়ো সরকারি সংস্থার নামে প্রতারণা: ১.১২ কোটি টাকার ব্যাংক আমানত বাজেয়াপ্ত ইডির

আগরতলা, ১ আগস্ট (আইএএনএস): ত্রিপুরায় সরকারি আধিকারিকের পরিচয় ভুয়োভাবে ব্যবহার করে সরকারি সংস্থার আদলে প্রতিষ্ঠান গড়ে তুলে বিনিয়োগকারী…

ByBySandeep Biswas Aug 1, 2026

রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে। রক্তদানের মধ্য দিয়ে আধ্যাত্মিকতার ভাব তৈরি হওয়ার…

ByByNews Desk Aug 1, 2026

আইপিএল বেটিং চক্রে ইডির বড় পদক্ষেপ, ১.০৫ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত

আগরতলা, ১ আগস্ট: ত্রিপুরায় অবৈধ আইপিএল ও ক্রিকেট বেটিং চক্রের বিরুদ্ধে তদন্তে বড় পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

উত্তর ত্রিপুরায় কুয়ো থেকে ১২ দিনের নবজাতিকার দেহ উদ্ধার, চাঞ্চল্য

ধর্মনগর, ১ আগস্ট: উত্তর ত্রিপুরা জেলার উত্তর গোপালপুর গ্রামে কুয়ো থেকে ১২ দিনের এক নবজাতিকা কন্যার দেহ উদ্ধারের…

ByByTaniya Chakraborty Aug 1, 2026
Scroll to Top