News Flash

  • Home
  • খেলা
  • ও.এন.জি.সি ভলিবল সম্পন্ন ওয়েস্টার্ন সেক্টরের জয়জয়কার
Image

ও.এন.জি.সি ভলিবল সম্পন্ন ওয়েস্টার্ন সেক্টরের জয়জয়কার

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৮ মার্চ।। ওয়েস্টার্ন সেক্টরের জয়জয়কার। একদল চ্যাম্পিয়ন হয়েছে তো অপর দল রানার্সআপ ট্রফি পেয়েছে। ওএনজিসি-তে ইন্টার সেক্টর ভলিবল টুর্নামেন্ট আজ, শনিবার শেষ হয়েছে। ফাইনাল ম্যাচে ওয়েস্টার্ন সেক্টর-২ দল ওয়েস্টার্ন সেক্টর-১ দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন ট্রফি জিতে নিয়েছে। ফাইনাল ম্যাচে ওয়েস্টার্ন সেক্টর-২ দল ৩-১ সেটে তথা ২৫-১৭, ২৩-২৫, ২৫-২২ ও ২৫-১৯ পয়েন্টে সেক্টর-১ দলকে পরাজিত করেছে। উল্লেখ্য, মূল পর্বের সেমিফাইনাল পর্যায়ের খেলায় ওয়েস্টার্ন সেক্টর ২-০ সেটে অর্থাৎ ২৫-১০ ও ২৫-১০ পয়েন্টে ওএনজিসি-র সদর কার্যালয় দেরাদুন সেক্টরকে পরাজিত করেছে। অপর খেলায় মুম্বাই সেক্টর ৩-১ সেটে অর্থাৎ ২১-২৫, ২৬-২৫, ২৫-১৮ ও ২৫-২২ পয়েন্টে আসাম সেক্টরকে পরাজিত করেছে। ওএনজিসি এমপ্লয়িজ ওয়েলফেয়ার কমিটি আয়োজিত তিনদিন ব্যাপী ইন্টার সেক্টর ভলিবল টুর্নামেন্ট আজ ফাইনাল ম্যাচের পর বিশেষ অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কৃত করার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। এ প্রতিযোগিতা ঘিরে ওএনজিসি সেক্টর মহলে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা পরিলক্ষিত হয়েছে।

Releated Posts

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026

হকি দলের জার্সির রং বদলের সিদ্ধান্তে বোর্ডের সঙ্গে আলোচনা হয়নি: দিলীপ তিরকি

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের জাতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির পরিবর্তে আসন্ন এফআইএইচ হকি বিশ্বকাপে গেরুয়া রঙের…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top