News Flash

  • Home
  • খেলা
  • কাল থেকে প্রেসক্লাবে গেমস এন্ড স্পোর্টস শুরু
Image

কাল থেকে প্রেসক্লাবে গেমস এন্ড স্পোর্টস শুরু

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৮ মার্চ।। আগরতলা প্রেসক্লাব আয়োজিত “গেমস এন্ড স্পোর্টস” শুরু হচ্ছে ২০ মার্চ থেকে। অন্যান্য বছরের মতো এবারও আগরতলা প্রেসক্লাবের সদস্য-সদস্যাদের মধ্যে ইন্ডোর-আউটডোর গেমসের পাশাপাশি নতুন সংযোজন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। মূলতঃ বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতা সমূহের পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে সেই বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে। নতুন সংযোজন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় আগরতলা প্রেস ক্লাবের সদস্য-সদস্যাবৃন্দের পরিবার পরিজনরাও অংশ নিতে পারবে। আগামী ২০ মার্চ, সোমবার লুডো প্রতিযোগিতার মধ্য দিয়ে শুরু হবে এবারকার ক্রীড়ার আসর। ওইদিন বেলা এগারোটায় প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন হবে। এতে বিশেষ অতিথি হিসেবে পূর্বোত্তর অলিম্পিকে প্রথম স্বর্ণপদক বিজয়ী ত্রিপুরার অ্যাথলেট রিয়া দেবনাথ, আগরতলা প্রেস ক্লাবের স্পোর্টস কমিটির চেয়ারম্যান অলক ঘোষ প্রমুখও উপস্থিত থাকবেন। অংশগ্রহণকারী খেলোয়াড়দের যথাসময়ে আগরতলা প্রেসক্লাবের কনফারেন্স হলে উপস্থিত থাকার জন্য বলা হচ্ছে। আগরতলা প্রেসক্লাবের পক্ষ থেকে সম্পাদক রমাকান্ত দে এক বিবৃতিতে এ খবর জানিয়েছেন।

Releated Posts

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026

হকি দলের জার্সির রং বদলের সিদ্ধান্তে বোর্ডের সঙ্গে আলোচনা হয়নি: দিলীপ তিরকি

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের জাতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির পরিবর্তে আসন্ন এফআইএইচ হকি বিশ্বকাপে গেরুয়া রঙের…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top