News Flash

  • Home
  • খেলা
  • ধর্মনগরে ক্রিকেট দূর্গাপুরের সহজ জয়
Image

ধর্মনগরে ক্রিকেট দূর্গাপুরের সহজ জয়

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৮ মার্চ।।বল হাতে বিধ্বংসী বিনোদ রবিদাস এবং হরেকৃষ্ণ দেবনাথ। ওই দুজনের ঝড়ে পষ্ফুটিত হতে পারলো না অঙ্কুর। গুটিয়ে গেলো মাত্র ৩৩ রানে। দূর্গাপুরের গড়া ১৮০ রানের জবাবে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত মালাবতি প্রথম ডিভিশন লিগ ক্রিকেটে। কলেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দূর্গাপুর জয়লাভ করে ১৪৭ রানে। এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে দূর্গাপুর ২৯.‌২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৮০ রান করে। দলের পক্ষে মোমিন আলি ৪৩ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ৩৯, দলনায়ক রূপক দাস ৩৬ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ৩৩, প্রদীপ পাল ১৯ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১৫,শাহান উদ্দিন ১১ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৪,বিনোদ রবিদাস ১১ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১৩,আবু হাসান ১৪ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৩ এবং রোহিত আহমেদ ৩০ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১৩ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ৩৪ রান। অঙ্কুরের পক্ষে শুভম সিনহা (‌৩/‌২৫), চিরঞ্জীৎ ভৌমিক (‌২/‌২২) এবং প্রকাশ সিনহা (‌২/‌৩৭) সফল বোলার। জবাবে খেলতে নেমে বিনোদ রবিদাস (‌৫/‌২২) এবং হরেকৃষ্ণ দেবনাথের (‌৪/‌৭) বিধ্বংসী বোলিংয়ে মাত্র ৩৩ রানে গুটিয়ে যায় অঙ্কুর। দলের পক্ষে শুভম সিনহা ৭ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে‌‌‌‌‌ ১৩ রান করেন। দলের ৮ জন ব্যাটসম্যান কোনও রান করতে পারেননি। দল অতিরিক্ত খাতে পায় ১০ রান।

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top