News Flash

Image

মন্দির নগরীতে যুবকের মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ মার্চ৷৷ মন্দির নগরীতে  এক যুবকের মৃতদেহ  উদ্ধর হয়েছে৷ মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চলের সৃষ্টি হয়েছে৷ শনিবার সকালে মন্দির নগরী  উদয়পুরের জোয়ালি খামার এলাকায় এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে৷ মৃত যুবকের নাম জিতেন্দ্র দাস৷ বাড়ি কাঁকড়াবন থানাধীন হুরিজলা গ্রামে৷তার গায়ে আঘাতের চিহ্ণ রয়েছে৷ পেশায় সে গাড়ি চালক৷ বিলোনিয়ায় থেকে সে গাড়ি চালাত৷ জানা যায়  মৃত যুবক শুক্রবার রাতে পাশের বাড়ির এক ব্যক্তির বাইক নিয়ে বের হয়৷ তার আগে ফোনে দীর্ঘক্ষণ কথা বলছিল৷৷এর পরেই বাইক নিয়ে বের হবার পর রাতে বাড়ি ফেরে নি৷ শনিবার রাস্তার মধ্যে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা৷ পাশেই দাঁড় করানো ছিল বাইকটি৷খবর দেয়া হয় মৃত যুবকের বাড়িতেও৷ পরবর্তীতে মৃতদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়৷ মৃত যুবকের দেহে আঘাতের চিহ্ণ রয়েছে৷ তাকে খুন করা হয়েছে বলে দাবি করেন তার ভাতিজা৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ তবে এখনো পর্যন্ত এই ঘটনায় জড়িত কাউকে আটক করতে সক্ষম হয়নি আর কে পুর থানার পুলিশ৷ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে পুলিশ৷ এদিকে যুবকের মৃতদেহ উদ্ধারের সংবাদ ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় তীব্র চাঞ্চলের সৃষ্টি হয়৷ এটি একটি পরিকল্পিত খুন বলেও অনেকে আশঙ্কা করছেন৷

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top