News Flash

  • Home
  • দেশ
  • পুলিশের অভিযানে উদ্ধার ৫টি চোরাই বাইক, ৩ জন গ্রেফতার
Image

পুলিশের অভিযানে উদ্ধার ৫টি চোরাই বাইক, ৩ জন গ্রেফতার

ইসলামপুর, ১৮ মার্চ (হি.স.): নাকা চেকিং করে বড় সাফল্য পেল ইসলামপুর পুলিশ জেলা। পাঁচটি চোরাই বাইক উদ্ধার করে পাঞ্জিপাড়া ফাঁড়ির পুলিশ। এরমধ্যে দুটি বাইক বিহারের এবং দুটি পাঞ্জিপাড়ার। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে তিনজনকে ।

শনিবার সাংবাদিক বৈঠক ডেকে পুলিশ সুপার বিশপ সরকার জানান, গোটা পুলিশ জেলাজুড়ে নিয়মিতভাবে বাংলা বিহার সীমান্ত সহ বিভিন্ন এলাকায় পুলিশের নাকা চেকিং করা হয়। পাঞ্জিপাড়াতে এমনই এমকটি নাকা চেকিং চলেছিল। সেই সময় একটি বাইকে তিনজন আরোহীকে দেখে পুলিশ তাদের দাঁড় করায়। বাইকের কোনও কাগজপত্র দেখাতে না পারায় পুলিশ বাইক সহ ওই তিনজনকে পাঞ্জিপাড়া ফাঁড়িতে নিয়ে আসে। এরপর বাইকের ইঞ্জিন এবং চেসিস নম্বর পরীক্ষা করে দেখা যায় তাদের নামের সঙ্গে বাইকের আসল মালিকের নামের কোনও মিল নেই। এরপর পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ শুরু করলে ধৃত তিনজন স্বীকার করে নেয় সেটি চোরাই বাইক। এরপর তিনজনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের পর আরও চারটি চোরাই বাইক উদ্ধার করে পাঞ্জিপাড়া ফাঁড়ির পুলিশ। এরমধ্যে দুটি বাইক বিহারের এবং দুটি পাঞ্জিপাড়ার। ধৃত ওই তিনজনের নাম মহম্মদ আলম, আজির আলম এবং হাসান শা। তিনজনই পাঞ্জিপাড়ার বাসিন্দা। তাদের পুলিশি হেপাজতে নিয়ে জানার চেষ্টা করা হচ্ছে এই কাজের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা।

Releated Posts

মক্কার কাছে ড্রোন হামলায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’ ভারত, দ্রুত শান্তি ফেরার আশা

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মক্কার কাছে ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। একইসঙ্গে সৌদি আরবের সার্বভৌম…

ByByNews Desk Sep 16, 2026

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top