News Flash

  • Home
  • খেলা
  • সাফল্যের লক্ষ্যে স্ফুলিঙ্গে ভিনরাজ্যের ২ ক্রিকেটার
Image

সাফল্যের লক্ষ্যে স্ফুলিঙ্গে ভিনরাজ্যের ২ ক্রিকেটার

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৮ মার্চ।।শক্তি বাড়ালো সদ্য সুপার ডিভিশনে সেরা স্ফুলিঙ্গ ক্লাব। মণিশঙ্কর মুড়াসিং এবং আনন্দ ভৌমিকের অভাব ঢাকতে আনা হলো ভিন রাজ্যের দুই ক্রিকেটারকে। শনিবার অনুশীলনেও যোগ দেন ওই দুই ক্রিকেটার। এরমধ্যে একজন অনূর্ধ্ব-‌১৯ জাতীয় দলের শিবিরেও ছিলেন। ফলে দলের শক্তি আরও বাড়লো বলা চলে। মরশুমে দ্বিমুকুট জয়ের লক্ষ্যে স্ফুলিঙ্গের খেলতে রাজ্যে এলেন জাতীয় অনূর্ধ্ব-‌১৯ দলের শিবিরে থাকা বাহাতি ব্যাটসম্যান উত্তর প্রদেশের সন্দীপ কুমার এবং বেনারসের অলরাউন্ডার সানি সিং। দলের মষানেজার শুভম ঘোষ এখবর জানান। তিনি বলেন,”আমাদের লক্ষ্য মরশুমে দ্বিমুকুট জয় করা। তা মাথায় রেখেই সাজানো হয়েছে দল। আশাকরি ত্রিপুরার ক্রিকেট প্রেমীদের মন জয় করে নেবে ভিন রাজ্য থেকে আসা দুই ক্রিকেটার। এবং দলকে সাফল্য এনে দিতে মূখ্য ভূমিকাও নেবে”। অনুশীলনে দুই ক্রিকেটারের পারফরম্যান্স দেখে খুশি কোচ দীপক ভাটনাগরও। তিনিও বিশ্বাস করেন, দুজনই ভালো মানের ক্রিকেটার। এবং দলকে সাফল্য এনে দেবেই।‌‌

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top