News Flash

  • Home
  • ত্রিপুরা
  • হাওয়াই বাড়ি নাকা পয়েন্টে ড্রাগস সহ আটক ২
Image

হাওয়াই বাড়ি নাকা পয়েন্টে ড্রাগস সহ আটক ২

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ মার্চ৷৷হাওয়াই বাড়ি নাকা পয়েন্ট সংলগ্ণ স্থানে একটি ইকো গাড়ি আটক করে প্রচুর পরিমাণ ড্রাগস সহ অন্যান্য  জিনিসপত্র উদ্ধার করেছে পুলিশ৷ সর্বনাশা ড্রাগসের করাল গ্রাসে  যুবসমাজ যখন  নিমজ্জিত তখন তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক প্রসূন কান্তি ত্রিপুরা ময়দানে অবতীর্ণ৷ গোপন খবরের ভিত্তিতে তেলিয়ামুড়া থানা এলাকার হাওয়াই বাড়ি নাকা পয়েন্ট সংলগ্ণ স্থানে মহকুমা পুলিশ আধিকারিক এবং টি.এস.আর ৬ নং বাহিনীর জওয়ানরা উৎ পেতে বসে৷ তখনই আগরতলার দিক থেকে টট্ট০৬ঙ্খ০৩৬৩ নম্বরের একটি ইকো গাড়িতে করে তেলিয়ামুড়ার দিকে আসার পথে হাওয়াই বাড়ি এলাকায়  আটক করে, এবং তেলিয়ামুড়া থানায় নিয়ে আসে৷  মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে  গাড়িটিতে তল্লাশি চালিয়ে গাড়িটির  সিটের নিচের গোপন কক্ষ থেকে ৬৩ কৌটা ড্রাগস, নগদ ৭,৫০০ টাকা ও একটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করতে সক্ষম হয়৷ আটক করা হয় গাড়িতে থাকা ২৮ বছর বয়সী গণি মিয়া ও ২৯ বছর বয়সী সন্দীপ চক্রবর্তী নামের ২ পাচারকারীকে৷ উল্লেখ্য থাকে,, ড্রাগস পাচারকারী গণি মিয়ার বিরুদ্ধে তেলিয়ামুড়া থানায় একটি ধর্ষণের মামলা রয়েছে৷ তাছাড়া সন্দীপ চক্রবর্তীর বিরুদ্ধেও বেশ কয়েকটি মামলা রয়েছে থানায়৷জানা গেছে,, আগরতলার কোন এক জায়গা থেকে ৬৩ কৌটা ড্রাগস তেলিয়ামুড়ায় নিয়ে আসা হচ্ছিল৷ মূলত, তেলিয়ামুড়ার যুব সমাজকে ধবংস করতে এই ড্রাগসগুলো নিয়ে আসছিল ওই দুই ড্রাগস পাচারকারী৷ তবে যাই হোক, মহকুমা পুলিশ আধিকারিকের তৎপরতায় অবশেষে ড্রাগস গুলি পুলিশের হাতে বাজেয়াপ্ত হয়৷

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top