News Flash

  • Home
  • দেশ
  • প্রতীক্ষায় বাংলাদেশ, ১৮ মার্চ প্রথম আন্তঃসীমান্ত এনার্জি পাইপলাইনের সূচনা করবেন মোদী-হাসিনা
Image

প্রতীক্ষায় বাংলাদেশ, ১৮ মার্চ প্রথম আন্তঃসীমান্ত এনার্জি পাইপলাইনের সূচনা করবেন মোদী-হাসিনা

নয়াদিল্লি, ১৭ মার্চ (হি.স.): বাংলাদেশকে আলোর মুখ দেখাতে চলেছে ভারত-বাংলাদেশ মৈত্রী পাইপলাইন প্রকল্প। ১৮ মার্চ, শনিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে মৈত্রী পাইপলাইন কার্যক্রম উদ্বোধন করবেন। এর ফলে চলতি মাসেই এই পাইপলাইনে ভারত থেকে ডিজেল আনবে বাংলাদেশ। এর ফলে বাংলাদেশের আমদানি ব্যয় কমার পাশাপাশি সে দেশের উত্তরের ১৬টি জেলায় জ্বালানি তেলের সরবরাহও বাড়বে।

অনুমান্টিক ৩৭৭ কোটি টাকা ব্যয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে প্রথম আন্তঃসীমান্ত এনার্জি পাইপলাইনটি নির্মিত হয়েছে। পাইপলাইনটির বার্ষিক এক মিলিয়ন মেট্রিক টন (এমএমটিপিএ) হাই-স্পিড ডিজেল (এইচএসডি) পরিবহনের ক্ষমতা রয়েছে। পাইপলাইনের মাধ্যমে জ্বালানি তেল আমদানিতে ২০১৮ সালে ভারতের সঙ্গে চুক্তি সই করেছিল বাংলাদেশ। চুক্তি অনুযায়ী দু’দেশের মধ্যে ১৩১ দশমিক পাঁচ কিলোমিটার পাইপলাইন নির্মাণ করা হয়েছে। ভারতের নুমালিগড় রিফাইনারির শিলিগুড়ির বিপণন টার্মিনাল থেকে বাংলাবান্ধা সীমান্ত দিয়ে দিনাজপুরের পার্বতীপুর ডিপোতে যুক্ত হয়েছে দু’দেশের ফ্রেন্ডশিপ পাইপলাইন। দক্ষিণ এশিয়ায় এটিই প্রথম আন্তঃদেশীয় পাইপলাইন।

Releated Posts

মক্কার কাছে ড্রোন হামলায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’ ভারত, দ্রুত শান্তি ফেরার আশা

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মক্কার কাছে ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। একইসঙ্গে সৌদি আরবের সার্বভৌম…

ByByNews Desk Sep 16, 2026

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top