News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মুঙ্গিয়াকামীতে বিস্তর পরিমানে গাঁজা উদ্ধার, গ্রেপ্তার লরি চালক
Image

মুঙ্গিয়াকামীতে বিস্তর পরিমানে গাঁজা উদ্ধার, গ্রেপ্তার লরি চালক

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১৭ মার্চ৷৷  পাচার কালে আবারো আটক বিপুল পরিমাণ গাঁজা৷ ঘটনা শুক্রবার ভোরে  মুঙ্গিয়াকামি থানাধীন মুঙ্গিয়াকামি বাজার সংলগ্ণ এলাকায় আসাম আগরতলা জাতীয় সড়কে৷ ঘটনা শুক্রবার ভোরে  মুঙ্গিয়াকামি থানাধীন মুঙ্গিয়াকামি বাজার সংলগ্ণ এলাকায় আসাম আগরতলা জাতীয় সড়কে৷ ঘটনার বিবরণে জানা যায়, এদিন ভোরে গোপন সংবাদের উপরভিত্তি করে তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক প্রসুন কান্তি ত্রিপুরার নেতৃত্বে মুঙ্গিয়াকামি থানার পুলিশ মুঙ্গিয়াকামি এলাকায় ঞ্চ্ছ-০৫ঙ্ঞ্চ-২০৮৪ নাম্বারের একটি কন্টেইনার গাড়ি আটক করে৷ পরবর্তী সময় গাড়িটিতে তল্লাশি চালানো হয়৷ এই তল্লাশি অভিযানে উদ্ধার হয় ৩৫ প্যাকেটে  ৩৫০ কেজি শুকনো গাঁজা৷ একই সাথে আটক করা হয় গাড়ির চালক ভূষণ রায়কে৷ তার বাড়ি বিহার রাজ্যে৷ আটকৃত গাজার বাজার মূল্য আনুমানিক ৭ লক্ষাধিক টাকা হবে বলে জানান মহকুমা পুলিশ আধিকারিক৷

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top