News Flash

  • Home
  • খেলা
  • স্পোর্টস স্কুলে ক্রীড়া কর্মশালা অনুষ্ঠিত
Image

স্পোর্টস স্কুলে ক্রীড়া কর্মশালা অনুষ্ঠিত

 ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৭ মার্চ।।বাধারঘাটস্থিত  ত্রিপুরা স্পোর্টস স্কুলের মিলনায়তনে দুইদিন ব্যাপী ক্রীড়া প্রশিক্ষনের আলোচনা ও কর্মশালা অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার ও শুক্রবার। এই কর্মশালার মাধ্যমে সর্বাধুনিক প্রযুক্তিগত ভাবে ও উন্নত প্রশিক্ষনেরর বিভিন্ন দিকগুলি তুলে ধরেন ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডঃ কৃষ্ণেন্দু ধর, রিসার্চ স্কলার অঙ্কুর জ্যোতি ফুকন, এস এম ফারুকী, ভুপাল বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানী রীনা কল এবং পূর্বজোন  সাইয়ের প্রাক্তন চিফ এথলেটিক্স কোচ  রাসবিহারী মণ্ডল প্রমুখ। স্পোর্টস স্কুলে ছয়টি গেইমে কর্মরত  একত্রিশ জন শারীর শিক্ষক,  দুই জন সহকারী সহ নবম ও একাদশ শ্রেণীতে পঠরত ছাত্র ছাত্রীরা এই কর্মশালায় অংশ নেয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়া দপ্তরের যুগ্ম অধিকর্তা পাইমং মগ, উপ-অধিকর্তা বিপ্লব কুমার দত্ত, বিদ্যালয় প্রধান তথা সহকারী অধিকর্তা শান্তনু সূত্রধর ও সহকারী প্রধান শিক্ষিকা বীনা মগ। এই কর্মশালায় যারা খেলাধুলার সাথে যুক্ত আগামী দিনে যথেষ্ট ফলপ্রসূ হবে। সবশেষে স্কুলের তরফ থেকে প্রত্যেক ট্রেইনার ও অংশগ্রহনকারী সকলকে ধন্যবাদ জানান বিদ্যালয় প্রধান শান্তনু সূত্রধর।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top