News Flash

  • Home
  • দেশ
  • রাহুল গান্ধীকে ভয় পাচ্ছে বিজেপি, প্রধানমন্ত্রীর ৫৬ ইঞ্চির ছাতি সঙ্কুচিত হচ্ছে : অধীর চৌধুরী
Image

রাহুল গান্ধীকে ভয় পাচ্ছে বিজেপি, প্রধানমন্ত্রীর ৫৬ ইঞ্চির ছাতি সঙ্কুচিত হচ্ছে : অধীর চৌধুরী

নয়াদিল্লি, ১৭ মার্চ (হি.স.): কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর কেমব্রিজের মন্তব্য নিয়ে জোর বিতর্ক শুরু হয়েছে। কেমব্রিজে রাহুল গান্ধী যা বলেছেন, তার জেরে কংগ্রেস সাংসদকে ”দেশ বিরোধী ষড়যন্ত্রের অংশ” বলে কটাক্ষ করা হয়েছে বিজেপির তরফে। রাহুল গান্ধী সম্পর্কে জেপি নাড্ডার ওই মন্তব্যের পর এবার পালটা আক্রমণ করলেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। শুক্রবার অধীর বলেন, বিজেপি নেতারা কেন এখানে সেখানে মন্তব্য করে বেড়াচ্ছেন? সংসদে আলোচনায় বসছেন না কেন বলেও প্রশ্ন করেন অধীর।

পাশাপাশি প্রধনমন্ত্রী মোদীর ৫৬ ইঞ্চির বুকের ছাতি ক্রমশ সঙ্কুচিত হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন অধীর। বিজেপি রাহুল গান্ধীকে ভয় পাচ্ছে বলেও মন্তব্য করেন বহরমপুরের কংগ্রেস সাংসদ।

Releated Posts

সিআইজিকে চিঠি থেকে প্রতি দু’মাসে বৈঠক, ইন্ডিয়া জোটের বৈঠকে ৫ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

নয়াদিল্লি, ৮ জুন (আইএএনএস): বিরোধী জোট ইন্ডিয়া-র বৈঠক সোমবার সন্ধ্যায় শেষ হয়েছে কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের বিরুদ্ধে…

ByByNews Desk Jun 8, 2026

সাকেতে বেআইনি বহুতল ধসের ঘটনা সুপ্রিম কোর্টে, দিল্লিতে অবৈধ নির্মাণের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি অ্যামিকাস কিউরির

নয়াদিল্লি, ৮ জুন (আইএএনএস): দিল্লির সাকেত এলাকার সাইদুলাজাবে বেআইনিভাবে নির্মিত পাঁচতলা একটি ভবন ধসে ছয়জনের মৃত্যুর ঘটনাকে সুপ্রিম…

ByByNews Desk Jun 8, 2026

বিধায়ক স্বাক্ষর জালিয়াতি মামলায় সিআইডি-র কাছে আরও সময় চাইলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ৮ জুন (আইএএনএস): বিধায়কদের স্বাক্ষর জালিয়াতির অভিযোগে দায়ের হওয়া মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সিআইডি দফতরে হাজিরার বিষয়ে আরও…

ByByNews Desk Jun 8, 2026

ঝাড়খণ্ডে দুই রাজ্যসভা আসনে মনোনয়ন জমা ইন্ডিয়া জোট প্রার্থীদের, ঐক্যের বার্তা বিধায়কদের

রাঁচি, ৮ জুন (আইএএনএস): আগামী ১৮ জুন অনুষ্ঠিত হতে চলা ঝাড়খণ্ডের দ্বিবার্ষিক রাজ্যসভা নির্বাচনের জন্য সোমবার মনোনয়নপত্র জমা…

ByByNews Desk Jun 8, 2026
Scroll to Top