News Flash

  • Home
  • খেলা
  • একদিনের ম্যাচে ভারতীয় বোলারদের দাপটে ১৮৮ রানে অলআউট অস্ট্রেলিয়া
Image

একদিনের ম্যাচে ভারতীয় বোলারদের দাপটে ১৮৮ রানে অলআউট অস্ট্রেলিয়া

মুম্বই, ১৭ মার্চ (হি.স.) : মুম্বইয়ের ওয়াংখেড়েতে প্রথম একদিনের ম্যাচে ভারতীয় বোলারদের দাপট। মাত্র ১৮৮ রানে অলআউট অস্ট্রেলিয়া । জয় পেতে ভারতকে তুলতে হবে ১৮৯ রান ।

শুক্রবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে টস জিতল ভারত। অস্ট্রেলিয়াকে ব্যাট করতে পাঠান ভারত অধিনায়ক হার্দিক পান্ডিয়া। ট্রেভিস হেডকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন মিচেল মার্শ । মাত্র ৫ রানে সিরাজের বলে বোল্ড হয়ে যান অজি ওপেনার হেড। তবে অপর ওপেনার মিচেল মার্শ আক্রমণাত্মক ব্যাটিং করেন। ৬৫ বলে ৮১ রান করেন। মারেন ১০টি চার এবং ৫টি ছয়। স্ট্রাইক রেট ১২৪.৬২। এরপরে ২২ রান করে সেট হওয়ার পর আউট হয়ে যান স্টিভ স্মিথ। জন ইঙ্গলিস ২৬ এবং ক্যামেরন গ্রিন করেন ১২ রান। ব্যাট হাতে ব্যর্থ গ্লেন ম্যাক্সওয়েল (৮) এবং মার্কাস স্টয়নিস (৫)।
ভারতীয় বোলারদের দুর্দান্ত পারফর্ম করেন মহম্মদ শামি। সিরাজ এবং শামি নেন ৩টি করে উইকেট। রবীন্দ্র জাডেজা নেন ২টি উইকেট। পান্ডিয়া এবং কুলদীপ যাদব নেন ১টি করে উইকেট।

প্রসঙ্গত, এদিন টসে জিতে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক হার্দিক পান্ডিয়া। টসে জিতে ভারত অধিনায়ক হার্দিক পান্ডিয়া বলেন, ‘আমরা বোলিং নিতে চাই। দ্বিতীয় ইনিংসে শিশির ম্যাচে প্রভাব ফেলতে পারে। তাই তখন ব্যাটিং করাটাই শ্রেয়। অন্যদিকে, অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ বলেছিলেন, ‘টসে হেরে খুব বেশি ক্ষতি হয়নি। প্রথমে ব্যাটিং পেয়ে আমরা খুশি। অ্যালেক্স ক্যারে অসুস্থ থাকার দরুন দেশে ফিরে গিয়েছেন।’

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top