News Flash

  • Home
  • প্রধান খবর
  • ৩ দিনের সফরে কলকাতায় এলেন অখিলেশ, তোপ বিজেপির বিরুদ্ধে
Image

৩ দিনের সফরে কলকাতায় এলেন অখিলেশ, তোপ বিজেপির বিরুদ্ধে

কলকাতা, ১৭ মার্চ (হি.স.): একগুচ্ছ কর্মসূচি নিয়ে কলকাতায় এলেন সমাজবাদী পার্টির প্রধান ও উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। শুক্রবার সকালে কলকাতায় এসে পৌঁছন সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব। কলকাতায় এসেই বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন তিনি।

কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অখিলেশ যাদব বলেন, বিজেপি লাগাতার সংবিধান ও গণতন্ত্রের উপর আঘাত আনছে ও বিরোধী দলের কন্ঠরোধের চেষ্টা করছে। কলকাতায় পা রেখেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছেন সপা প্রধান। বিভিন্ন বিরোধী দলের নেতাকে ইডি এবং সিবিআই তলব নিয়ে বিজেপির নিন্দা করেছেন তিনি।
তিনি দাবি করেছেন, বিজেপি এমন নেতাদের বাড়িতে ইডি এবং সিবিআইকে পাঠায়, যাঁদের তারা ভয় পায়। অখিলেশ বলেন, ”যে দলকে বিজেপি ভয় পায়, সেই দলের নেতাদের বাড়িতে ইডি এবং সিবিআইকে পাঠায়। ইডি ও সিবিআইকে রাজনৈতিক উদ্দেশে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ অখিলেশের।

Releated Posts

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026

উন্নত প্রযুক্তি বিকাশে তরুণ প্রতিভাদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের জনসংখ্যাগত সুবিধাকে কৌশলগত শক্তি হিসেবে তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার দেশের বিপুল…

ByByNews Desk Sep 17, 2026

সেমিকন্ডাক্টরে আত্মনির্ভরতার পথে ভারতের বড় পদক্ষেপ, ‘সেমিকন ২.০’-তে ১.২৭ লক্ষ কোটি টাকার বরাদ্দ

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): সেমিকন্ডাক্টর ক্ষেত্রে আত্মনির্ভরতার লক্ষ্যে বড় পদক্ষেপের পথে এগোচ্ছে ভারত। ২০২১ সালে দেশে কোনও বাণিজ্যিক…

ByByNews Desk Sep 17, 2026

সেমিকন ইন্ডিয়া ২০২৬: সেমিকন্ডাক্টর, ফিনটেক ও লজিস্টিকসে ভারতের অগ্রগতির কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): সেমিকন্ডাক্টর, ফিনটেক এবং লজিস্টিকস-সহ বিভিন্ন ক্ষেত্রে ভারতের অগ্রগতি দেশের অর্থনৈতিক বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক স্তরে…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top