News Flash

  • Home
  • বাণিজ্য
  • কর্মীদের স্বেচ্ছা অবসরের প্রস্তাব জানাল বিমান পরিবহন সংস্থা এয়ার ইন্ডিয়া
Image

কর্মীদের স্বেচ্ছা অবসরের প্রস্তাব জানাল বিমান পরিবহন সংস্থা এয়ার ইন্ডিয়া

নয়াদিল্লি, ১৭ মার্চ (হি.স.) : বেসরকারি খাতের বিমান পরিবহন সংস্থা এয়ার ইন্ডিয়া নন-ফ্লাইং অপারেশন কর্মীদের জন্য স্বেচ্ছাসেবী অবসর স্কিম (ভিআরএস)প্রস্তাব এনেছে। গত বছরের জানুয়ারিতে এয়ার ইন্ডিয়া অধিগ্রহণের পর টাটা গ্রুপের এই ধরনের দ্বিতীয় অফার। এজন্য এয়ারলাইন্সের কর্মীরা ৩০ এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন।

শুক্রবার অফিসিয়াল সূত্র জানিয়েছে, এয়ার ইন্ডিয়া তার নন-ফ্লাইং অপারেশন কর্মীদের ভিআরএস অফার করেছে। এজন্য ১৭ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত আবেদন করা যাবে। এই অফারটি স্থায়ী সাধারণ ক্যাডার অফিসারদের জন্য যাদের বয়স ৪০ বছর বা তার বেশি এবং তারা এয়ারলাইনে ন্যূনতম পাঁচ বছরের একটানা পরিষেবার মেয়াদ শেষ করেছেন। এছাড়াও, ক্লার্ক বা অ-দক্ষ শ্রেনীর কর্মচারী যারা ন্যূনতম ৫ বছর একটানা চাকরি সম্পন্ন করেছেন তারাও যোগ্য।
তথ্য অনুসারে, এয়ার ইন্ডিয়ার প্রায় ২,১০০ কর্মী এই স্বেচ্ছাসেবী অবসর অফার স্কিমের জন্য যোগ্য। ৩১ মার্চের মধ্যে ভিআরএস-এর জন্য আবেদন করা যোগ্য কর্মীরা এক্স-গ্রেশিয়ার পরিমাণ ছাড়াও এক লাখ টাকা পাবেন।

Releated Posts

জুলাইয়ের মাঝামাঝি ভারত-আমেরিকার দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির প্রথম পর্যায় স্বাক্ষরের সম্ভাবনা: পীযূষ গোয়েল

বিশাখাপত্তনম, ৫ জুন (আইএএনএস): ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল শুক্রবার জানিয়েছেন, ভারত ও আমেরিকার মধ্যে প্রস্তাবিত দ্বিপাক্ষিক…

ByBySandeep Biswas Jun 5, 2026

বিদেশি দীর্ঘমেয়াদি বিনিয়োগ টানতে একগুচ্ছ পদক্ষেপ কেন্দ্রের, শেয়ার ও সরকারি বন্ডে বিনিয়োগের নিয়ম শিথিল

নয়াদিল্লি, ৫ জুন (আইএএনএস): ভারতের শেয়ারবাজার এবং সরকারি সিকিউরিটিজে স্থিতিশীল ও দীর্ঘমেয়াদি বিদেশি মূলধন প্রবাহ বাড়ানোর লক্ষ্যে একাধিক…

ByByTaniya Chakraborty Jun 5, 2026

এনআরআই ও ওসিআইদের শেয়ারবাজারে বিনিয়োগের সীমা বাড়াল আরবিআই, বিদেশি মূলধন আকর্ষণে একাধিক পদক্ষেপ

মুম্বই, ৫ জুন (আইএএনএস) : বিদেশি মূলধন আকর্ষণ এবং আর্থিক বাজারকে আরও শক্তিশালী করতে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপের ঘোষণা…

ByByTaniya Chakraborty Jun 5, 2026

আরবিআইয়ের সোনার মজুত অপরিবর্তিত, বিক্রির খবর ভুয়ো: রিজার্ভ ব্যাঙ্ক

মুম্বই, ৩ জুন (আইএএনএস): রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (আরবিআই) বুধবার স্পষ্ট জানিয়ে দিয়েছে যে তাদের ভৌত সোনার মজুত…

ByByNews Desk Jun 3, 2026
Scroll to Top