News Flash

  • Home
  • মুখ্য খবর
  • তিপরা মথার ১৩ জন নবনির্বাচিত বিধায়ক শপথ নিলেন
Image

তিপরা মথার ১৩ জন নবনির্বাচিত বিধায়ক শপথ নিলেন

আগরতলা, ১৭ মার্চ (হি. স.) : তিপরা মথার ১৩ জন নবনির্বাচিত বিধায়ক আজ শপথ নিয়েছেন। প্রোটেম স্পিকার বিনয় ভূষণ দাস তাঁদের শপথ বাক্য পাঠ করিয়েছেন। তাঁরা সকলেই ককবরক ভাষায় শপথ বাক্য পাঠ করেছেন। শপথ গ্রহণ শেষে তিপরা মথার সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মণ বলেন, হিন্দু বাঙালি ভোট বিজেপির পক্ষে গেছে। সিপিএম ও কংগ্রেস সংখ্যালঘুদের ভোট পেয়েছে। জনজাতি অংশের অধিকাংশ ভোট তিপরা মথা পেয়েছে। 

তাঁর কথায়, ভোট সমীক্ষায় স্পষ্ট হয়েছে, ভোটারদের রায় তিনভাগে বিভক্ত হয়েছে বিজেপিকে ক্ষমতায় ফিরতে সহায়তা করেছে। বাস্তব সত্য হল, হিন্দু বাঙালিরা বিজেপিকে ভোট দিয়েছেন। ঠিক যেমনি পশ্চিমবঙ্গে বিজেপি ভোট পেয়েছে। তাঁর দাবি, সংখ্যালঘু ভোট অতীতের মতোই সিপিএম এবং কংগ্রেসের পক্ষে গেছে। সেদিক দিয়ে দেখতে গেলে গত বিধানসভার তুলনায় জনজাতি ভোট তিপরা মথা বেশি পেয়েছে।

আজ প্রদ্যোত বিধানসভা নির্বাচনে বিজেপিকে জেতাতে তিপরা মথা সহায়তা করেছে ওই ধারণা ভুল প্রমাণিত করার চেষ্টা নিয়েছেন। তিনি বলেন, খুবই অবাক করা বিষয় হল, বিরোধীদের খারাপ ফলাফলের জন্য অনেকেই তিপরা মথাকে দায়ী করছেন। অথচ কোন রাজনৈতিক দল তিপরা মথার বিরুদ্ধে দলীয়ভাবে এই অভিযোগ তুলছে না। তাঁর দাবি, ত্রিপুরা বিধানসভা নির্বাচনে সমস্ত আসনে প্রতিদ্বন্দ্বিতা করার আমাদের অধিকার আছে। অনেক আসনের অন্য দলের জন্য তিপরা মথা জয়ী হতে পারেনি।

এদিন তিনি সাফ জানিয়েছেন, তিপরা মথা বিধানসভার ভেতরে এবং বাইরে সরকারের বিভিন্ন কার্যকর্ম নিয়ে সোচ্চার হবে। ত্রিপুরার উন্নয়নে সমস্ত বিষয় নিয়ে সরব হবে। সাথে তিনি যোগ করেন, গ্রেটার তিপরাল্যান্ড নিয়ে কোন আপোষ করবে না তিপরা মথা। ওই ইস্যুতে সাংবিধানিক সমাধান না পাওয়া পর্যন্ত আমরা সরকারে সামিল হব না। তাঁর দাবি, আমরা মন্ত্রিসভায় পদ চাই না, আমাদের মানুষের অধিকার চাই।

Releated Posts

মণ্ডলস্তরে গোষ্ঠীকোন্দল নিয়ে মুখ খুললেন বিজেপি সভাপতি, দলবিরোধী কার্যকলাপে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: বিভিন্ন মণ্ডল এলাকায় নেতৃত্ব ও কর্মী-সমর্থকদের মধ্যে গোষ্ঠীকোন্দল এবং মণ্ডল নেতৃত্বের নির্দেশ কর্মী-সমর্থকদের একাংশ না মানার…

ByByReshmi Debnath Sep 15, 2026

জনগণের সমস্যার কথা শুনে দ্রুত সমাধানের ব্যবস্থা করতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: জনস্বার্থের সঙ্গে সরাসরি সম্পর্কিত বিষয়গুলিতে প্রশাসনকে আরও সক্রিয়, সংবেদনশীল ও দায়িত্বশীল ভূমিকা পালন…

ByByReshmi Debnath Sep 15, 2026

সোহম পালের চিকিৎসায় পিএমএনআরএফ থেকে ৫০ হাজার টাকা সহায়তা মঞ্জুর, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ সাংসদ বিপ্লবের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রামনগর নিবাসী সোহম পালের উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে ৫০ হাজার টাকা…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

শিক্ষককে ঘিরে ছাত্র-নিগ্রহের অভিযোগে কড়া মাদ্রাসা কমিটি, আলোচনার পর অভিযোগ প্রত্যাহার

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: দারুন কুরআন ফুলবাড়িকান্দি বড়খলা হাফিজিয়া মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে শারীরিকভাবে প্রহার করার অভিযোগকে কেন্দ্র…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top