News Flash

  • Home
  • দেশ
  • আচমকা নবান্নের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরে মুখ্যমন্ত্রী, কথা বললেন কর্মীদের সঙ্গে
Image

আচমকা নবান্নের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরে মুখ্যমন্ত্রী, কথা বললেন কর্মীদের সঙ্গে

কলকাতা, ১৫ মার্চ (হি স)। বুধবার আচমকা নবান্নের পাঁচতলায় স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতর ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কথা বললেন কর্মীদের সঙ্গে। তবে অধিকাংশ চেয়ার ফাঁকা দেখে কর্মীদের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তুললেন তিনি।

এদিন দুপুরে নবান্নে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নিজের ঘরে না গিয়ে তিনি ঢুকে পড়েন পাঁচতলায়, স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরে। আচমকা মুখ্যমন্ত্রীকে দেখে স্বাভাবিকভাবেই হতচকিত হয়ে পড়েন কর্মীরা। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ান সকলে। ঢুকেই মুখ্যমন্ত্রী দেখেন অধিকাংশ চেয়ারই ফাঁকা। দেখা নেই কর্মীদের।

এরপরই উপস্থিত কর্মীদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, এদিন এত কর্মী আসেননি কেন, তাও জিজ্ঞেস করেন। কিছুক্ষণ উপস্থিত কর্মীদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। তারপর চলে যান নিজের ঘরে।

তবে এই ঘটনায় প্রশ্ন, হঠাৎ কেন এই পরিদর্শন? সূত্রের খবর, ১০ মার্চ অর্থাৎ ডিএ-এর দাবিতে ধর্মঘটের দিন স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরে কর্মীদের উপস্থিতির হার ছিল সব থেকে কম।

Releated Posts

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এসএফআই-এবিভিপি সংঘর্ষ, উত্তেজনা, হাসপাতালে একাধিক পড়ুয়া

কলকাতা, ২০ আগস্ট (আইএএনএস): কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বুধবার গভীর রাত থেকে বৃহস্পতিবারের মধ্যে স্টুডেন্টস ফেডারেশন অব ইন্ডিয়া…

ByByNews Desk Aug 20, 2026

‘মানুষকে প্রতারণা করছে’, বিধায়কদের সরকারি গাড়ি ও ভাতা ঘোষণায় তামিলনাড়ু সরকারকে নিশানা ডিএমকের

চেন্নাই, ২০ আগস্ট (আইএএনএস): তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি. জোসেফ বিজয় রাজ্যের সব বিধায়ককে সরকারি অর্থে গাড়ি ও অন্যান্য সুবিধা…

ByByNews Desk Aug 20, 2026

চিনা অনুপ্রবেশের অভিযোগ খারিজ রিজিজুর, সীমান্ত পরিকাঠামোয় কংগ্রেসের নীতিকে দায়ী করলেন

নয়াদিল্লি, ১৯ আগস্ট (আইএএনএস): অরুণাচল প্রদেশে চিনা অনুপ্রবেশ নিয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর অভিযোগ খারিজ করে কেন্দ্রীয়…

ByByNews Desk Aug 19, 2026

ভারত-নেপাল সীমান্তের কাছে ২০ কেজির বেশি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৪

কলকাতা, ১৯ আগস্ট (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তের কাছে ২০ কেজিরও বেশি গাঁজা উদ্ধার করে চারজনকে গ্রেফতার করেছে সশস্ত্র সীমা…

ByByNews Desk Aug 19, 2026
Scroll to Top