ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৫ মার্চ।।লক্ষ্য গ্র্যান্ডমাস্টার হওয়া। বিষ্ময় বালিকা আর্শিয়া দাসের ওই স্বপ্ন পূরণ করতে রাজ্য সরকার সর্বতো সহযোগিতা করবে। বুধবার এক সৌজন্যমূলক সাক্ষাৎকারে অর্শিয়াকে ওই আশ্বাস দেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এদিন সকালে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে বনমালীপুর ওনার বাসভবনে অর্শিয়াকে নিয়ে যান ওর বাবা পূর্ণেন্দু দাস। মুখ্যমন্ত্রীর হাতে পুষ্পস্তবক দেওয়ার পাশাপাশি একটি কাঠের দাবা বোর্ডও তুলে দেয় হোলিক্রশ স্কুলের ছাত্রীটি। দীর্ঘক্ষণ আলাপ চারিতায় অর্শিয়াকে আরও ভালো খেলার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। রাজ্যের পাশাপাশি দেশের নাম যাতে আরও উজ্জ্বল করতে পারে সেদিকে বিশেষ নজর দেওয়ার পরামর্শ দেন। আর এর জন্য রাজ্য সরকার সবধরনের সহযোগিতা করবে তা স্পষ্টভাবেই জানিয়ে দেন। পরে অর্শিয়া বলে,”স্যার আমাকে উৎসাহ দিয়েছে আগামীদিনে আরও ভালো খেলার জন্য। চেষ্টা কোনও ত্রুটি রাখবো না আমার স্বপ্ন পূরণ করতে”।

অর্শিয়াকে রাজ্য সরকার সহযোগিতা করবে : মুখ্যমন্ত্রী
Tags:
Releated Posts
ফিফা বিশ্বকাপ: স্কটল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের শেষ গ্রুপ ম্যাচে খেলতে প্রস্তুত নেইমার, জানালেন আনচেলত্তি
ফিলাডেলফিয়া, ২০ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ সি-তে স্কটল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় সুখবর পেল…
মন্ধানা-শেফালির সামনে কঠিন পরীক্ষা, দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণই বড় চ্যালেঞ্জ: শিখা পাণ্ডে
নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ‘এ’-তে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের ওপেনিং…
ইংল্যান্ড সফরের জন্য ভারত ‘এ’ মহিলা দলে পরিবর্তন, টি-২০ দলে নিকি প্রসাদ, ওয়ানডে দলে মিনু মানি
মুম্বই, ১৯ জুন (আইএএনএস): চলমান আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপের জন্য লেগ স্পিনার প্রেমা রাওয়াতকে সিনিয়র দলে অন্তর্ভুক্ত করার…
স্মৃতি মন্ধানা ও হরমনপ্রীতের পরামর্শেই মনোযোগ ধরে রাখতে পেরেছি: শেফালি বর্মা
নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): ভারতের তারকা ওপেনার শেফালি বর্মা জানিয়েছেন, সিনিয়র ক্রিকেটার স্মৃতি মন্ধানা এবং অধিনায়ক হরমনপ্রীত কৌরের…


















