ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৫ মার্চ।। ওএনজিসি-তে ভলিবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। ইন্টার সেক্টর ওএনজিসি ভলিবল টুর্নামেন্টের উদ্যোক্তা ওএনজিসি এমপ্লয়িজ ওয়েলফেয়ার কমিটি। আগামীকাল শুরু হয়ে তিন দিনব্যাপী এই প্রতিযোগিতা লীগ কাম নকআউট পর্যায়ে অনুষ্ঠিত হবে। চারটি সেক্টরের মধ্যে লীগ পর্যায়ে প্রতিযোগিতা শেষে শুরু হবে নকআউট পর্যায়ে খেলা। দুটি সেমিফাইনালের পর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। আগামীকাল বিকেল তিনটায় প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন হবে। আগামীকাল ও ১৭ মার্চ এর পাশাপাশি ১৮ মার্চ প্রথম বেলায় লীগ পর্যায়ের খেলাগুলি অনুষ্ঠিত হবে। ১৮ মার্চ বিকেলে দুটো সেমি ফাইনাল এবং শেষে ফাইনাল ম্যাচ হবে সন্ধ্যা ছয়টায়। বলা বাহুল্য, লীগ পর্যায়ের খেলা গুলি হবে বেস্ট অফ থ্রি সেট মেথডে এবং সেমিফাইনাল ও ফাইনাল পর্যায়ের খেলা হবে বেস্ট অফ ফাইভ সেট পদ্ধতিতে। ওএনজিসি ওয়েলফেয়ার কমিটির সেক্রেটারি আনোয়ার খান ক্রীড়াসুচি ঘোষণা করে প্রতিযোগিতা উপভোগ করার জন্য এক বিবৃতিতে সংশ্লিষ্ট সকলকে আমন্ত্রণ জানিয়েছেন।

ওএনজিসি-তে ইন্টার সেক্টর ভলিবল টুর্নামেন্ট শুরু আজ
Tags:
Releated Posts
নৃপেন্দ্র কুমার রায় মেমোরিয়াল অকশন ব্রিজ টুর্নামেন্টের শুভ সূচনা, অংশ নিচ্ছে ২৮টি দল
নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২২ জুন : উত্তর ত্রিপুরার ধর্মনগরের কালীদিঘীর উত্তর পাড়স্থিত প্রবীণ অঙ্গনে ধর্মনগর অকশন ব্রিজ কমিটির…
উদীয়মান ক্রিকেটারদের জন্য বড় মঞ্চ হবে অসম প্রিমিয়ার লিগ: মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
গুয়াহাটি, ২১ জুন : সদ্য চালু হওয়া অসম প্রিমিয়ার লিগ (এপিএল) রাজ্যের উদীয়মান ক্রিকেটারদের প্রতিভা তুলে ধরার একটি…
ইউরোপিয়ান বক্সিং গ্রাঁ প্রি-তে ভারতের দাপট, ৮টি সোনা-সহ মোট ১২টি পদক জয়
নয়াদিল্লি, ২১ জুন (আইএএনএস): চেক প্রজাতন্ত্রে অনুষ্ঠিত ৫৬তম গ্রাঁ প্রি উস্তি নাদ লাবেম (ইউরোপিয়ান বক্সিং গোল্ড টুর্নামেন্ট)-এ দুর্দান্ত…
সুইডেনকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে শীর্ষে নেদারল্যান্ডস, দলের প্রত্যাবর্তনের প্রশংসায় ভ্যান ডাইক
হিউস্টন, ২১ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এ সুইডেনকে ৫-১ গোলে বিধ্বস্ত করার পর দলের দুর্দান্ত প্রত্যাবর্তনের প্রশংসা করেছেন…


















