News Flash

  • Home
  • দিনের খবর
  • অশোক গঙ্গোপাধ্যায়েরও সায় নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবিতে
Image

অশোক গঙ্গোপাধ্যায়েরও সায় নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবিতে

কলকাতা, ১৫ মার্চ (হি স)। নিজের দাবির সমর্থনে বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায়ের নাম মঙ্গলবার আলিপুরের অনুষ্ঠানমঞ্চে তুলে ধরেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অশোকবাবু বুধবার মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর ভিন্নমতের কথা জানিয়ে দিলেন।

কলকাতা হাইকোর্টের নির্দেশে রাজ্যে কয়েক হাজার ছেলে-মেয়ের চাকরি বাতিল হয়েছে। সেই চাকরি বাতিলের বিরোধিতা করে মুখ্যমন্ত্রী কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায়ের একটি পুরোনো পর্যবেক্ষণের কথা তুলে ধরেন। বলেন, “একটি রায় দেখেছিলাম, চাকরি নিয়ে- একটি মামলায় উনি বলেছিলেন, সংশোধন করে নাও, যদি ভুল থাকে। মুখ্যমন্ত্রীর সেই মন্তব্যের প্রেক্ষিতে প্রতিক্রিয়া জানালেন অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায়।

২০০৬ পর্যন্ত কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি পদে ছিলেন অশোক গঙ্গোপাধ্যায়। সেই সময় তাঁর এজলাসে নিয়োগ-দুর্নীতি বা চাকরি বাতিল সংক্রান্ত এরকম কোনও মামলা হয়েছে কি না বা তিনি বিশেষ কোনও রায় দিয়েছেন কি না, তা এত বছর পর আর মনে করতে পারেন নি বর্ষীয়ান প্রাক্তন বিচারপতি। তবে পদ্ধতিগত ত্রুটি আর বেআইনিভাবে নিয়োগ সম্পূর্ণ আলাদা বলে স্পষ্ট করে দেন তিনি। এপ্রসঙ্গে বিহারের একটি মামলার প্রসঙ্গও তুলে ধরেন প্রাক্তন বিচারপতি।

এদিন মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রেক্ষিতে অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায় স্পষ্টত বলেন, “এখন যে ধরনের নিয়োগ দুর্নীতি পশ্চিমবঙ্গে চলছে, সেরকম দুর্নীতি আগে মানুষ দেখেনি। ফলে মনে পড়ছে না, এরকম কোনও মামলা হয়ছে কি না, যার প্রেক্ষিতে এমন রায় দিয়েছি। তবে এটা হতে পারে, কোনও নিয়োগে কোনও পদ্ধতিগত ত্রুটি ছিল। আমি বলেছিলাম, ত্রুটিটা সংশোধন করে নাও। যাতে চাকরি না যায়। রোজ চাকরি গেলে তো মানুষ বিপদে পড়ে।”

Releated Posts

উত্তরপ্রদেশ ভোটের আগে শামলি ধর্মান্তরকরণ ইস্যু তুলছে বিজেপি, কারণ প্রকৃত নির্বাচনী ইস্যুর অভাব: কংগ্রেস

লখনউ, ৯ জুন (আইএএনএস): উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের আগে শামলির ধর্মান্তরকরণ বিতর্ককে বড় রাজনৈতিক ইস্যু হিসেবে তুলে ধরছে বিজেপি,…

ByByNews Desk Jun 9, 2026

২.৭৭ কোটি টাকা তোলাবাজির অভিযোগে গ্রেফতার যুব কংগ্রেস নেতা, ব্যবসায়ীকে ব্ল্যাকমেল করার অভিযোগ

মঙ্গলুরু, ৯ জুন (আইএএনএস): কর্নাটকের মঙ্গলুরুতে এক চাঞ্চল্যকর তোলাবাজির মামলায় যুব কংগ্রেসের এক পদাধিকারী এবং তাঁর এক সহযোগীকে…

ByByNews Desk Jun 9, 2026

জনগণনার প্রস্তুতিতে তামিলনাড়ু, ১.৪০ লক্ষ গণনাকারীকে প্রশিক্ষণ দেওয়া হবে

চেন্নাই, ৯ জুন (আইএএনএস): দেশব্যাপী জনগণনা কর্মসূচির প্রস্তুতি শুরু করেছে তামিলনাড়ু সরকার। আগামী ১ আগস্ট থেকে ৩০ আগস্ট…

ByByNews Desk Jun 9, 2026

১১ জুন থেকে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বদলাবে রাজস্থানের আবহাওয়া, তাপপ্রবাহের মাঝেই বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা

জয়পুর, ৯ জুন (আইএএনএস): প্রবল গরমে পুড়ছে রাজস্থান। এরই মধ্যে ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) জানিয়েছে, ১১ জুন থেকে…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top