News Flash

  • Home
  • বিদেশ
  • আমেরিকার ব্যাংকের পতনে আন্তর্জাতিক বাজারে বাড়ছে জ্বালানি তেল ও সোনার দাম
Image

আমেরিকার ব্যাংকের পতনে আন্তর্জাতিক বাজারে বাড়ছে জ্বালানি তেল ও সোনার দাম

ওয়াশিংটন, ১৪ মার্চ (হি.স.) : আমেরিকার বৃহৎ দুই ব্যাংকের পতন হয়েছে মাত্র তিন দিনের ব্যবধানে। এর জেরে ডলারের মান কিছুটা কমেছে; আর এই অবনমনের জেরে আন্তর্জাতিক বাজারে বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেল ও সোনার দাম।

সোমবার আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনা বিক্রি হয়েছে ১ হাজার ৯০০ ডলারে । রবিবার আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ছিল ১ হাজার ৮৮১ দশমিক ৪০। শতকরা হিসেবে একদিনের ব্যবধানে স্বর্ণের দাম বেড়েছে দশমিক ৭৬ শতাংশ।

মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে অধিকাংশ গ্রাহক তাদের সঞ্চয়ের অর্থ তুলে নেওয়ায় শনিবার ধসে পড়ে আমেরিকার সিলিকন ভ্যালি ব্যাংক। তার মাত্র তিন দিনের মধ্যে একই পরিণতি ঘটে অপর মার্কিন ব্যাংক সিগনেচারের ক্ষেত্রেও। তারল্য সংকট চলতে থাকায় রবিবার নিউইয়র্কভিত্তিক সিগনেচার ব্যাংক বন্ধ ঘোষণা করে নিয়ন্ত্রণ নেয় দেশটির কেন্দ্রীয় সরকারের সংস্থা ফেডারেল ডিপোজিট ইনস্যুরেন্স করপোরেশন (এফডিআইসি)। এসভিপি ও সিগনেচার— উভয়ই আমেরিকায় বৃহৎ ব্যাংকের পর্যায়ভুক্ত।

ডলারের মান অনুসরণকারী মার্কিন সূচক ইউএস ডলার ইনডেক্সের তথ্যানুযায়ী, পর পর দুটি ব্যাংকের পতনের পর বিভিন্ন শক্তিশালী মুদ্রা, যেমন— ব্রিটেনের পাউন্ড, কানাডিয়ান ডলার, জাপানের ইয়েন, সুইডেনের ক্রোনা ও সুইজারল্যান্ডের ফ্রাঙ্কের তুলনায় সোমবার ডলারের অবনমন ঘটেছে দশমিক ৫৮ শতাংশ।

এই ব্যাপারটি বেশ তাৎপর্যপূর্ণ, কারণ গত বছর জুন মাসের মাঝামাঝি অন্যান্য শক্তিশালী মুদ্রার তুলনায় লাগামহীনভাবে বাড়ছিল ডলারের দাম।

এদিকে, ডলারের অবনমনের পর সোমবারই বেড়েছে জ্বালানি তেলের দাম। বাজার পর্যালোচনা করে জানা গেছে, এই দিন অপরিশোধিত জ্বালানি তেলের দুই ব্র্যান্ড— ব্রেন্ট ক্রুড এবং ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট— উভয়েরই দাম ব্যারেলপ্রতি বেড়েছে শতকরা দশমিক ৩০ শতাংশ।

এরদিকে সিলিকন ভ্যালি ব্যাংক ও সিগনেচার ব্যাংকের ধসের পরও আমেরিকার ব্যাংকিং ব্যবস্থা নিরাপদ- এই আশ্বাস দিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সোমবার জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন। তাৎক্ষণিকভাবে তার প্রশাসনের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তিনি ভাষণে তুলে ধরেন।

Releated Posts

এসএফজে-শাহজাদ ভাট্টি নেটওয়ার্কের নতুন কৌশল, পুলিশি পদক্ষেপ উসকে দিয়ে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রচারের ছক: গোয়েন্দা সূত্র

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): দেশের যুবকদের উসকানি দিতে এবং সহিংসতার দিকে ঠেলে দেওয়ার লক্ষ্যে বিদেশভিত্তিক একাধিক নেটওয়ার্ক সমন্বিতভাবে…

ByByNews Desk Jul 31, 2026

ভুটানের রাজার সঙ্গে সাক্ষাৎ বিদেশ সচিব বিক্রম মিশ্রির, দ্বিপাক্ষিক উন্নয়ন সহযোগিতার অগ্রগতি নিয়ে পর্যালোচনা

থিম্পু, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি শুক্রবার ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুকের সঙ্গে সাক্ষাৎ…

ByByNews Desk Jul 31, 2026

ট্রাম্প প্রশাসনের নতুন জনকূটনীতি কৌশলে বিশেষ গুরুত্ব পেল ভারত

ওয়াশিংটন, ৩১ জুলাই (আইএএনএস): এশিয়ার প্রতি আরও বেশি গুরুত্ব দিয়ে বিদেশে জনসংযোগ কৌশল পুনর্গঠনের পথে হাঁটছে মার্কিন প্রেসিডেন্ট…

ByByNews Desk Jul 31, 2026

হিংসা ও মৃত্যুর ছায়ায় পিওজেকে নির্বাচন, পাকিস্তানের বিরুদ্ধে দমন-পীড়নের অভিযোগ তীব্র

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীরে (পিওজেকে) চলমান ধাপে ধাপে বিধানসভা নির্বাচনকে ঘিরে হিংসা, প্রাণহানি…

ByByNews Desk Jul 30, 2026
Scroll to Top