News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিশালগড় আনন্দমার্গ সুকলে দুঃসাহসিক চুরি
Image

বিশালগড় আনন্দমার্গ সুকলে দুঃসাহসিক চুরি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ মার্চ৷৷ বিশালগড়ের আনন্দমার্গ সুকলে দুঃসাহসিক চুরির ঘটনা সংঘটিত করে চোরের দল৷চোরেরা ২০ থেকে ২৫ হাজার টাকার সামগ্রী চুরি করে নিয়ে গেছে৷
সোমবার রাতে বিশালগড়ের আনন্দমার্গ সুকলে দুঃসাহসিক চুরির ঘটনা সংঘটিত করে চোরের দল৷ মঙ্গলবার সকালে সুকল খোলার পর চুরির ঘটনাটি নজরে আসে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের৷ জানা যায় সুকলের স্টোর রুমের বেড়া কেটে চোরের দল সুকলের অভ্যন্তরে প্রবেশ করে সুকলের মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে যায়৷ মঙ্গলবার আনন্দমার্গ সুকল কর্তৃপক্ষ বিশালগড় থানায় ঘটনার বিবরণ জানিয়ে অভিযোগ দায়ের করে৷ বিদ্যালয়ের পক্ষ থেকে পুলিশ প্রশাসনের নিকট দাবি জানানো হয়েছে ঘটনার সঠিক তদন্ত করে চোরদের গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের৷ বিদ্যালয়ের এক শিক্ষক জানান ধারনা করা হচ্ছে নেশায় আসক্তরা এই চুরির ঘটনা সংগঠিত করেছে৷ চোরেরা ২০ থেকে ২৫ হাজার টাকার সামগ্রী চুরি করে নিয়ে গেছে৷ এই নিয়ে দুইবার বিদ্যালয়ে চুরির ঘটনা সংগঠিত করেছে চোরেরা৷

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top