News Flash

  • Home
  • খেলা
  • ক্রীড়ামন্ত্রীকে অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন আজ
Image

ক্রীড়ামন্ত্রীকে অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন আজ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৩ মার্চ।। নবনিযুক্ত ক্রীড়ামন্ত্রীকে অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করা হবে আগামীকাল। পশ্চিম জেলা স্কুল স্পোর্টস বোর্ডের উদ্যোগে এই আয়োজন। আগামীকাল সকাল আটটায় নতুন নগরস্থিত দৈনিক সংবাদ অফিসের বিপরীতে নবনিযুক্ত ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী টিংকু রায়ের বাসভবনের প্রাঙ্গণে পশ্চিম জেলা স্কুল স্পোর্টস বোর্ডের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করা হবে। বোর্ডের জয়েন্ট সেক্রেটারি অপু রায় এক বিবৃতিতে এ খবর জানিয়ে পশ্চিম জেলার সকল শারীর শিক্ষক-শিক্ষিকা ও অন্যান্য কর্মচারীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।

Releated Posts

বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স

কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…

ByByNews Desk Jun 10, 2026

বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প

তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…

ByByNews Desk Jun 10, 2026

‘এই জায়গাটাই আমার ঘর’: টানা দ্বিতীয় আইপিএল জয়ের পর আবেগঘন বার্তা বিরাট কোহলির

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জয়ের পর আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায়…

ByByNews Desk Jun 9, 2026

নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬-ই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের মঞ্চ, নজরে ৫ তারকা ক্রিকেটার

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলেছে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬।…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top