News Flash

  • Home
  • প্রধান খবর
  • ফের বন্দে ভারত এক্সপ্রেসে ‘হামলা’, পাথরের ঘায়ে ভাঙল জানলার কাচ
Image

ফের বন্দে ভারত এক্সপ্রেসে ‘হামলা’, পাথরের ঘায়ে ভাঙল জানলার কাচ

ফরাক্কা, ১২ মার্চ (হি.স.) : ফের বন্দে ভারত এক্সপ্রেসে হামলা। পাথরের ঘায়ে ভাঙল রাজ্যের প্রথম সেমি হাইস্পিড ট্রেনের কাচ। যাত্রীরা কেউই জখম হননি। তবে আতঙ্কিত প্রায় সকলেই। শনিবার বিকেলে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ফরাক্কায়। একের পর এক বন্দে ভারত এক্সপ্রেসে হামলার ঘটনায় উদ্বিগ্ন রেল কর্তৃপক্ষও। শুরু করা হয়েছে তদন্ত।

নির্দিষ্ট সময়মতো বন্দে ভারত এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি থেকে হাওড়া ফিরছিল। রেল সূত্রে খবর, মুর্শিদাবাদের ফরাক্কা ছাড়ার সময় বন্দে ভারত এক্সপ্রেস লক্ষ্য করে পাথর ছোঁড়া হয়। পাথরের ঘায়ে জানলার কাচ ভেঙে গিয়েছে। এই ঘটনায় আতঙ্কিত যাত্রীরা। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, “এই ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। কে বা কারা বন্দে ভারত লক্ষ্য করে পাথর ছুঁড়ল তা খতিয়ে দেখা হবে।”
উল্লেখ্য, বছরের শুরু থেকে রাজ্যের প্রথম সেমি হাইস্পিড বন্দে ভারত এক্সপ্রেসে যাত্রী পরিষেবা শুরু হয়। তারপর থেকে বারবার ওই ট্রেনটিতে হামলা চালানো হয়। প্রথমবার মালদহ ঢোকার পথে কুমারগঞ্জ, পরদিন নিউ জলপাইগুড়ি স্টেশন, তৃতীয়দিন অর্থাৎ বিহারের বারসোই স্টেশন ছাড়ার পর বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোঁড়া হয় বলে অভিযোগ।

Releated Posts

চার রাজ্যে নতুন মাল্টি-ট্র্যাকিং প্রকল্পে রেল পরিকাঠামো ও যোগাযোগ ব্যবস্থায় বড় গতি: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৯ আগস্ট (আইএএনএস): অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গে রেল পরিকাঠামো ও যোগাযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে চারটি…

ByByNews Desk Aug 19, 2026

ঝাড়খণ্ডে পরীক্ষা বাতিল নিয়ে সিআইডি তদন্তের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন বাবুলাল মারান্ডির, সিবিআই তদন্তের দাবি পুনর্ব্যক্ত

নয়াদিল্লি, ১৯ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডে একাধিক জেপিএসসি ও জেএসএসসি পরীক্ষা বাতিলের পর তদন্তের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন রাজ্যের…

ByByNews Desk Aug 19, 2026

ঝাড়খণ্ডে একের পর এক পরীক্ষা বাতিলে নতুন করে বিক্ষোভ, সচিবালয় চত্বরে ঢুকে পড়লেন নির্বাচিত প্রার্থীরা

রাঁচি, ১৯ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডে একাধিক ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন-এর নিয়োগ পরীক্ষা বাতিলের…

ByByNews Desk Aug 19, 2026

রাহুল গান্ধী চাইলে সংসদে বিরোধীরা স্লোগান ও হট্টগোল করত না: কিরেন রিজিজু

নয়াদিল্লি, ১৯ আগস্ট (আইএএনএস): লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী চাইলে সদ্য সমাপ্ত বাদল অধিবেশনে বিরোধী সাংসদরা সংসদে হট্টগোল…

ByByNews Desk Aug 19, 2026
Scroll to Top