News Flash

  • Home
  • খেলা
  • জেসিসি-কে হারিয়ে রানার্স খেতাব নিশ্চিত ইউনাইটেড ফ্রেন্ডস-এর
Image

জেসিসি-কে হারিয়ে রানার্স খেতাব নিশ্চিত ইউনাইটেড ফ্রেন্ডস-এর

জেসিসি:- ১৯৩/১০(৪৮.৫)

ইউ. ফ্রেন্ডস:- ১৯৭/৬(৩৯)

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১১ মার্চ।। দুর্দান্ত জয় ইউনাইটেড ফ্রেন্ডস-এর। হারিয়েছে চার উইকেটের ব্যবধানে জয়নগর ক্রিকেট ক্লাবকে। এই জয়ের সুবাদে ইউনাইটেড ফ্রেন্ডস যথারীতি সুপার ডিভিশনের রানার্স খেতাবও নিশ্চিত করে নিয়েছে। অপরদিকে সর্বাধিক ম্যাচে জয়ের সুবাদে স্ফুলিঙ্গও চ্যাম্পিয়নের খেতাবে নিশ্চিত প্রায়। তাও এক ম্যাচ বাকি থাকতেই। ইউনাইটেড ফ্রেন্ডস আজ, শনিবার নরসিংগড়ে পুলিশ ট্রেনিং একাডেমি গ্রাউন্ডে জয়নগর ক্রিকেট ক্লাবের মুখোমুখি হয়েছিল। সকালে ম্যাচ শুরুতে টস জিতে ইউনাইটেড ফ্রেন্ডস প্রথমে বোলিং এর সিদ্ধান্ত নেয়। ব্যাটিং-এর সুযোগ পেয়ে ক্লাব নির্ধারিত ৫০ ওভার শেষ হওয়ার সাত বল বাকি থাকতে সব কটি উইকেট হারিয়ে ১৯৩ রান সংগ্রহ করে। দলের পক্ষে অভয় দ্বিবেদীর সর্বাধিক ৬৫ রান উল্লেখ করার মতো। ইউনাইটেড ফ্রেন্ডসের অভিজিৎ চক্রবর্তী ৩৪ রানে তিনটি এবং অধিনায়ক রজত দে দুটি উইকেট পেয়েছে। এছাড়া অর্জুন দেবনাথ, শুভম ঘোষ, পারভেজ সুলতান ও প্রিয়াংশু গৌতম প্রত্যেকে একটি করে উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেবে ইউনাইটেড ফ্রেন্ডস অনেকটা সহজ টার্গেট পেয়ে ৩৯ ওভার খেলে ৬ উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রাম সংগ্রহ করে নেয়। ওপেনার বিশাল ঘোষের ৫৩ রান দলকে সহজে জয়ের লক্ষ্যে পৌঁছাতে সাহায্য সাহায্য করেছে। এছাড়া, দীপক ক্ষৈত্রীর ৩১ রান উল্লেখ করার মতো। জেসিসির বিপিন কুমার সাহা ও অমরেশ দাস দুটি করে এবং শঙ্কর পালি ও তুষার সাহা একটি করে উইকেট পেয়েছে। ‌ অলরাউন্ড পারফরম্যান্সের সৌজন্যে রজত দে প্লেয়ার অফ দ্য ম্যাচের খেতাবও পেয়েছে।

Releated Posts

ফর্মুলা ওয়ান ফিরিয়ে আনতে টাস্ক ফোর্স গঠন করবে কেন্দ্র, আসছে মোটরস্পোর্টস নীতি: মনসুখ মাণ্ডব্য

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): ভারতে ফর্মুলা ওয়ানের প্রত্যাবর্তন এবং মোটরস্পোর্টসের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় যুবকল্যাণ…

ByByNews Desk Jun 20, 2026

ফিফা বিশ্বকাপ: স্কটল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের শেষ গ্রুপ ম্যাচে খেলতে প্রস্তুত নেইমার, জানালেন আনচেলত্তি

ফিলাডেলফিয়া, ২০ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ সি-তে স্কটল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় সুখবর পেল…

ByByNews Desk Jun 20, 2026

মন্ধানা-শেফালির সামনে কঠিন পরীক্ষা, দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণই বড় চ্যালেঞ্জ: শিখা পাণ্ডে

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ‘এ’-তে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের ওপেনিং…

ByByNews Desk Jun 20, 2026

ইংল্যান্ড সফরের জন্য ভারত ‘এ’ মহিলা দলে পরিবর্তন, টি-২০ দলে নিকি প্রসাদ, ওয়ানডে দলে মিনু মানি

মুম্বই, ১৯ জুন (আইএএনএস): চলমান আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপের জন্য লেগ স্পিনার প্রেমা রাওয়াতকে সিনিয়র দলে অন্তর্ভুক্ত করার…

ByByTaniya Chakraborty Jun 19, 2026
Scroll to Top