News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিশালগড়ে এনসি নগরে সংসদীয় টিমের উপর হামলায় গ্রেপ্তার তিন
Image

বিশালগড়ে এনসি নগরে সংসদীয় টিমের উপর হামলায় গ্রেপ্তার তিন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ মার্চ৷৷  বিশালগড়ের নেহাল চন্দ্র নগরে কংগ্রেস এবং বামফ্রন্টের সংসদীয় প্রতিনিধি দলের ওপর হামলার ঘটনায় অবশেষে তিনজনকে গ্রেফতার করেছে বিশালগড় থানার পুলিশ৷ তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা গৃহীত হয়েছে৷ উল্লেখ্য বিধানসভা নির্বাচনের পর রাজ্যের বিভিন্ন স্থানে যেসব সন্ত্রাসী কার্যকলাপ সংঘটিত হয় সেসব এলাকা পরিদর্শন করার লক্ষ্যে রাজ্যে আসেন  ৮ সদস্য কংগ্রেস এবং বামফ্রন্টের সংসদীয় প্রতিনিধি দল৷ সংসদীয় প্রতিনিধি দল শুক্রবার বিশালগড়ের নেহাল চন্দ্র নগর বাজার পরিদর্শন করতে যায় এবং অগ্ণিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলার চেষ্টা করলে প্রতিনিধি দলের ওপর হামলা সংঘটিত হয়৷৷ উল্লেখ্য
রাজ্যে নির্বাচনের ফলাফল প্রকাশের পর নির্বাচনী সন্ত্রাসে আক্রান্ত সিপিএম কংগ্রেসের নেতৃত্ব ও কর্মী- সমর্থকরা৷  এই সন্ত্রাসের জেরে উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনা করতে শুক্রবার রাজ্যে আসে বাম কংগ্রেসের সাংসদ দল৷ এই প্রতিনিধি দলে ছিলেন বাম কংগ্রেসের শীর্ষ নেতৃত্বরাও৷ গননা পরবর্তী হিংসায়  ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে বিরোধী দলের ৮ সদস্যের প্রতিনিধি দল৷ গত ৮ মার্চ বিশালগড়ের নেহাল চন্দ্রনগর বাজারে ব্যবসায়ীদের দোকান ঘর আগুনে পুড়িয়ে ছাই  করে দেয় দুষৃকতিকারীরা৷  শুক্রবার সন্ধ্যায় বাম এবং কংগ্রেসের সাংসদীয় টিম রাজ্যের বিভিন্ন জায়গায় রাজনৈতিক সন্ত্রাসে ক্ষতিগ্রস্তদের ঘুরে দেখে৷  অনুরূপ ভাবে নেহাল চন্দ্রনগর বাজারে ছুটে যান বাম কংগ্রেস দলের সাংসদীয় টিম৷  সেখানে তাদের উপর একদল দুষৃকতিকারী হামলে পড়ে পুলিশের সামনে৷ এই ঘটনায় শনিবার ভোরবেলা বিশালগড় থানার  পুলিশ ৩ দুষৃকতিকারীকে  গ্রেপ্তার করে৷ তারা হল নকুল সূত্রধর , স্বপন দাস , নিতাই দাস৷ এদিন তাদের আদালতে সোপর্দ করা হয়৷

Releated Posts

চুরাইবাড়িতে পারিবারিক বিবাদে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৬, তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ১০ জুন: উত্তর ত্রিপুরার চুরাইবাড়ি থানার অন্তর্গত দক্ষিণ বাঘন গ্রাম পঞ্চায়েতের ৫ নম্বর ওয়ার্ড এলাকায় পারিবারিক…

ByByReshmi Debnath Jun 11, 2026

যুবরাজনগরে বিএসএফ-পুলিশের যৌথ অভিযানে উদ্ধার প্রায় ২০ গবাদি পশু, পাচারচক্রের সন্ধানে তদন্ত

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১০ জুন: গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে উত্তর ত্রিপুরার যুবরাজনগর বিধানসভা এলাকার ৬ নম্বর ওয়ার্ডে যৌথ অভিযান…

ByByReshmi Debnath Jun 11, 2026

আইলজিট্রন টেকনোলজিসের নামে চাকরির প্রতারণা, সতর্কবার্তা সংস্থার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: আইলজিট্রন টেকনোলজিস প্রাইভেট লিমিটেডের নামে ভুয়া চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের ঘটনায় উদ্বেগ প্রকাশ…

ByByReshmi Debnath Jun 11, 2026

নাবালিকাকে বিয়ে করার অভিযোগে আটক এক যুবক

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১০ জুন: বিলোনিয়া মহকুমার থানাধীন চিত্তামারা এলাকার নাবালিকাকে নিয়ে গিয়ে বিয়ে করার অভিযোগে আটক করা…

ByByReshmi Debnath Jun 11, 2026
Scroll to Top