News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাজধানী আগরতলায় বাড়ছে চুরির ঘটনা, পুলিশের ভূমিকায় অসন্তোষ
Image

রাজধানী আগরতলায় বাড়ছে চুরির ঘটনা, পুলিশের ভূমিকায় অসন্তোষ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ মার্চ৷৷ চুরির ঘটনা  বৃদ্ধি পাওয়ায় শহর ও শহররতলীর জনগণের মধ্যে  রাত্রিকালীন নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ণ উঠতে শুরু করেছে৷ প্রতি রাতেই কোন না কোন স্থানে চোরের ঘটনা ঘটে চলে৷ ব্যবসায়ী প্রতিষ্ঠান মানুষের বাড়িঘর সহ দেব মন্দিরগুলিতেও চুরির ঘটনা ঘটে চলেছে৷ স্বাভাবিক কারণেই রাত্রিকালীন পুলিশি টহল নিউ বিভিন্ন মহল থেকে নানা প্রশ্ণ উঠতে শুরু করেছে৷
রাজধানী সহ তৎসংলগ্ণ এলাকা গুলিতে চুরির ঘটনা ফের বৃদ্ধি পেয়েছে৷ বাড়ি ঘড়ের পাশাপাশি ধর্মীয় প্রতিষ্ঠান গুলিতে চলছে চুড়ির হিড়িক৷ এরই মধ্যে শনিবার পূর্ব থানার অন্তর্গত কামারপুকুর কালী মন্দিরে চুরির ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে৷ মন্দিরের দায়িত্বে থাকা এক ব্যক্তি জানান চোরের দল মন্দিরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে৷ এরপর কালীমূর্তির গায়ে থাকা স্বর্নালঙ্কার সহ একটি প্রণামী বাক্স ভেঙ্গে নগদ অর্থ চুরি করে নিয়ে যায়৷ প্রণামি বাক্সের মধ্যে ছিল ১০ হাজার টাকার মতো৷ গোট ঘটনা  চিত্র ধরা পড়ে সিসি ক্যামেরায়৷ তিনি আরো জানান তিন ধাপে চোরেরা আসে৷  ঘনবসতি এলাকায় চুরির ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে৷ পড়ে পূর্ব থানায় খবর দেয়া  হয়৷  ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ৷ একটি মামলা নিয়ে তদন্ত শুরু করেছে৷

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top