News Flash

  • Home
  • দেশ
  • লালুর একটাই স্লোগান ছিল আমাকে জমি দাও, তোমাকে চাকরি দেব : অনুরাগ ঠাকুর
Image

লালুর একটাই স্লোগান ছিল আমাকে জমি দাও, তোমাকে চাকরি দেব : অনুরাগ ঠাকুর

নয়াদিল্লি, ১১ মার্চ (হি.স.): জমির বিনিময়ে চাকরি মামলায় এই মুহূর্তের সিবিআই ও এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর আতসকাঁচের নীচে রয়েছেন লালুপ্রসাদ যাদব, তাঁর স্ত্রী রাবড়ি দেবী ও ছেলে তেজস্বী যাদব-সহ কয়েকজন আরজেডি নেতা। এই মামলা নিয়ে এবার বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদবকে আক্রমণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা অনুরাগ সিং ঠাকুর। কটাক্ষের সুরে অনুরাগ বলেছেন, লালু প্রসাদ যাদবের একটাই স্লোগান ছিল আমাকে জমি দাও, তোমাকে চাকরি দেব।

তেজস্বী যাদবের বিরুদ্ধে ইডি ও সিবিআই-এর পদক্ষেপ প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে শনিবার অনুরাগ বলেছেন, তাঁর (লালু প্রসাদ যাদব) একটাই স্লোগান ছিল, ”তুমি আমাকে প্লট দাও, আমি তোমাকে চাকরি দেব”। সবাই তাদের দুর্নীতির মডেল ছেড়ে দিয়েছে, আজ যখন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, তখন সবাই ঐক্যবদ্ধ।
বিআরএস নেত্রী কে কবিতাকেও আক্রমণ করেছেন অনুরাগ। তিনি বলেছেন, দুর্নীতি ও কেলেঙ্কারির গুরুতর অভিযোগে জড়ালেই নারীর ক্ষমতায়নের কথা মনে পড়ে। আপনারা কি তেলঙ্গানায় লুট কমাতে কাজ করেছেন যে দিল্লিতেও পৌঁছানোর সিদ্ধান্ত নিয়েছেন?

Releated Posts

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে পুরনো খুনের মামলায় কংগ্রেস প্রার্থী মিলন প্রধান গ্রেফতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে শুক্রবার একটি পুরনো মামলায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

নয়ডার পোশাক কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে ৮টি দমকলের ইঞ্জিন

নয়ডা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): নয়ডার সেক্টর ৬৩ এলাকায় একটি পোশাক কারখানার চারতলায় শুক্রবার ভয়াবহ আগুন লাগে। ঘটনায় এলাকায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top