News Flash

Image

পশ্চিম জয়নগরে দোকান ঘরে নাশকতার আগুন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ মার্চ৷৷ রাজ্যের বিভিন্ন স্থানে নাশকতামূলক অগ্ণিকাণ্ডের ঘটনা ক্রমাগত বেড়ে চলেছে৷ রাজনৈতিক প্রতিহিংসার পাশাপাশি ব্যক্তিগত আক্রোশ মেটানোর জন্য এই সুযোগকে কাজে লাগাচ্ছে একাংশের মানুষজন৷ এ ধরনের পরিস্থিতিতে মানুষের মধ্যে আতঙ্ক বাড়ছে৷ সরকার ও প্রশাসনকে এসব নাশকতামূলক কার্যকলাপ বন্ধ করতে কঠোর ব্যবস্থা গ্রহণ করার জন্য বিভিন্ন মহল থেকে দাবি উঠেছে৷
ভয়াবহ অগ্ণিকান্ডে ভস্মীভূত হয়ে গেল দোকান৷ অভিযোগ নাশকতা মূলক অগ্ণিকান্ড৷ ঘটনা রাজধানীর পশ্চিম জয়নগর এলাকায়৷ জানা যায় শুক্রবার রাত আড়াইটা নাগাদ দোকানের মালিক কিশোর সরকারের ঘুম ভাঙ্গে এলাকাবাসীর চিৎকারে৷ ঘর থেকে বের হয়ে দেখতে পান আগুনের জ্বলছে তার দোকান ঘর৷ খবর দেওয়া হয় সাথে সাথে দমকল কর্মীদের৷ দমকল কর্মীরা ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে৷ অগ্ণিকাণ্ডের এই ঘটনা নিয়ে ব্যবসায়ী পরিবার এবং বাড়ির লোকজনেরা দ্বন্দ্বে রয়েছে৷ কিভাবে এই অগ্ণি কান্ডের ঘটনা সংঘটিত হয়েছে সেটা বুঝে উঠতে পারছে না৷ তাদের অভিমত বিদ্যুৎ শর্ট সার্কিট থেকে এ অগ্ণিকান্ডের ঘটনা সংগঠিত হয়নি৷

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top