News Flash

  • Home
  • দেশ
  • অমৃতসরে পাক ড্রোন গুলি করে নামাল বিএসএফ, উদ্ধার হেরোইন ভর্তি তিনটি প্যাকেট
Image

অমৃতসরে পাক ড্রোন গুলি করে নামাল বিএসএফ, উদ্ধার হেরোইন ভর্তি তিনটি প্যাকেট

অমৃতসর, ১১ মার্চ (হি.স.): পঞ্জাবের অমৃতসরে ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তে একটি পাকিস্তানি ড্রোন গুলি করে নামালেন সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)-র জওয়ানরা। গুলি লাগার পর কৃষিজমিতে গিয়ে পড়ে ওই ড্রোনটি। তল্লাশি চালানোর পর তিনটি প্যাকেট উদ্ধার হয়। ওই প্যাকেট থেকে মিলেছে হেরোইন।

শনিবার সকালে বিএসএফ জানিয়েছে, শনিবার ভোররাত ৩.১২ মিনিট নাগাদ অমৃতসরের ধনোয়ে কালানের কাছে একটি ড্রোনের শব্দ শুনতে পান। ড্রোনটি পাকিস্তানের দিক থেকে ভারতে উড়ে আসছিল। তৎক্ষণাৎ বিএসএফ জওয়ানরা গুলি চালান এবং মাটিতে আছড়ে পড়ে ড্রোনটি। তল্লাশি চালানোর পর তিনটি প্যাকেট উদ্ধার হয়। ওই প্যাকেট থেকে মিলেছে ৩.০৫৫ কেজি হেরোইন।

Releated Posts

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে পুরনো খুনের মামলায় কংগ্রেস প্রার্থী মিলন প্রধান গ্রেফতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে শুক্রবার একটি পুরনো মামলায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

নয়ডার পোশাক কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে ৮টি দমকলের ইঞ্জিন

নয়ডা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): নয়ডার সেক্টর ৬৩ এলাকায় একটি পোশাক কারখানার চারতলায় শুক্রবার ভয়াবহ আগুন লাগে। ঘটনায় এলাকায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top